মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে শিশু দত্তক নেয়া প্রসঙ্গে যা বললেন জয়া

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৫ জুলাই ২০২৫, ১৫:৩৮

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলেন এই নায়িকা। সাবলীল অঙ্গভঙ্গি আর অভিনয় দক্ষতায় বরাবরই সিনেমাপ্রেমীদের হৃদয় ছুঁয়ে যান এই তারকা। যেকোনো চরিত্রেই সাবলীলভাবে নিজের মধ্যে ধারণ করে ফুটিয়ে তুলতে জুড়ি নেই তার।

ক্যারিয়ারের প্রায় শুরুতেই ভালোবেসে বিয়ে করেছিলেন জয়া আহসান। ১৯৯৮ সালে মডেল ও অভিনেতা ফয়সাল আহসানকে বিয়ে করেন জয়া। কিন্তু ২০১১ সালে বিচ্ছেদ হয় তাদের। সংসার ভেঙে যাওয়ার পর জয়া আর বিয়ে করেননি। সংসারে তার কোনো সন্তান নেই। তবে সন্তান দত্তক নিতে ইচ্ছুক জয়া। দত্তক গ্রহণের চেষ্টায় এগিয়েছেন অনেকটাই। নিজেই জানালেন অভিনেত্রী।

সন্তান গর্ভের না হলেও কি মা হয়ে ওঠা যায়? এ নিয়ে আলোচনা হয় প্রায়ই। বর্তমানে ‘ডিয়ার মা’ ছবির প্রচার নিয়ে ব্যস্ত তিনি। এ ছবিতেও উঠে এসেছে সেই প্রশ্ন। ছবির প্রসঙ্গে কথা বলতে গিয়েই জয়া জানান, বাস্তবে তিনিও মা হতে চান। তবে সন্তানধারণ করে নয়, বরং দত্তক নিয়ে।

জয়া বলেন, আমি সন্তান দত্তক নেওয়ায় বিশ্বাসী। আমি নিজে চেষ্টাও করেছিলাম। ইচ্ছে ছিল যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে কোনও শিশুকে দত্তক নেব।

জয়া ও তার বোন মিলে সন্তান দত্তক নেওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু এখনও কিছু জটিলতার কারণে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।

তার কথায়, আসলে নানা রকমের জটিলতা রয়েছে। যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে শিশু দত্তক নিতে চেয়েছিলাম। কিন্তু তার জন্য নানা রকমের পদ্ধতি রয়েছে।

দম্পতিদেরও সন্তান দত্তক নেওয়ার পরামর্শ দেন জয়া। তিনি বলেন, যাদের একটি করে সন্তান থাকে, তারা দ্বিতীয় বা তৃতীয় সন্তান হিসাবে বাইরে থেকে দত্তক নিতেই পারেন। তা হলে সেই শিশুগুলি একটি পরিবার পেয়ে যাবে।

এদিকে, ‘ডিয়ার মা’ ছবির ঝলক প্রকাশ্যে এসেছে। সেই ছবিতেও জয়ার সঙ্গে তার দত্তকসন্তানের রসায়ন তুলে ধরা হয়েছে।

অভিনেত্রী জানান, তিনি নিজেও একজন সংবেদনশীল মানুষ এবং সন্তান দত্তক নিতে চান। তাই এ চরিত্রের সঙ্গে নিজেকে মেলাতে সুবিধা হয়েছে।

অন্যদিকে, বৃহস্পতিবার (৩ জুলাই) অন্তর্জালে মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। ৩ মিনিট ৩০ সেকেন্ডের ট্রেলারে উঠে এসেছে মা-মেয়ের সম্পর্কের টানাপোড়েন। ট্রেলার মুক্তির পর থেকে সিনেমাটি নিয়ে জয়ার ভক্তদের আগ্রহ তুঙ্গে। সে আগ্রহের আগুনে ঘি ঢাললেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। শুক্রবার (৪ জুলাই) অভিনেতার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে জয়ার আসন্ন সিনেমার ট্রেলারটি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অমিতাভ। ওই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘টোনি দা..আমার শুভকামনা সবসময় তোমার সঙ্গে আছে।

অমিতাভ বচ্চনের পোস্টটি নিজের ফেসবুকে শেয়ার করেছেন অভিনেত্রী জয়া আহসান। ওই পোস্টে তিনি লিখেছেন, শুক্রবার শুরু হলো একটুখানি হাসি দিয়ে। অমিতাভ বচ্চন ‘ডিয়ার মা’ ছবির ট্রেলার শেয়ার করেছেন। অমিতাভ বচ্চন স্যার আপনার আশীর্বাদের জন্য অসংখ্য ধন্যবাদ।

প্রসঙ্গত, ‘ডিয়ার মা’ সিনেমাটি মুক্তি পাবে ১৮ জুলাই। মুক্তির আগে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। সিনেমার দুই মুখ্য চরিত্রে অভিনয় করছেন জয়া ও চন্দন রায় সান্যাল। ছবিতে আরও আছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, মালয়ালম অভিনেত্রী পদ্মপ্রিয়া জনকীরামন। 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর