মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির পঞ্চম দিন ৪ পোস্টার প্রকাশ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৫ জুলাই ২০২৫, ১২:২৮

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা’র অংশ হিসেবে পঞ্চম পোস্টার ‘গণলুটতন্ত্রী’ প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

শনিবার (৫ জুলাই) ‘জুলাই কোমেমোরেশন প্রোগ্রাম’-এর অংশ হিসেবে এ পোস্টার প্রকাশিত হয়।

পোস্টারটি প্রকাশ করে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়েছে, ‘আমার চাওয়া পাওয়ার কিছু নাই। আমি আসছি মানুষকে দিতে’- মুখে এই কথা বলে বলে স্বৈরশাসক শেখ হাসিনা ফেনা তুলে ফেললেও ভেতরের চিত্র কি ছিলো এটা এখন উন্মোচিত। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লাগামহীন এবং অবিশ্বাস্য স্কেলের এই লুটপাট আওয়ামী লীগ আমলের এক বড় নির্দেশক। শিল্পী দেবাশিস চক্রবর্তী জুলাই প্রিলিউড সিরিজের ৫ থেকে ৮ নম্বর পোস্টার এঁকেছেন এই লুটপাটকে থিম করে। 

পোস্টে আরও বলা হয়, শুরুতে দশটি পোস্টার ধারাবাহিকভাবে প্রকাশের পরিকল্পনা থাকলেও সবার অনুরোধ ও অনুপ্রেরণায় শিল্পী পোস্টারের সংখ্যা বাড়াতে সম্মত হয়েছেন।  এসব পোস্টারে ফুটে উঠবে জুলাই অনিবার্য হয়ে ওঠার কারণ এবং যা ঘটেছিল জুলাইয়ে।

এর আগে, গত ১ জুলাই প্রকাশ করা হয়েছিল জুলাইয়ের প্রথম পোস্টারটি, যার শিরোনাম ছিল—‘রাষ্ট্রীয় মদদে গুম’। পরদিন ২ জুলাই প্রকাশ করা হয় জুলাইয়ের দ্বিতীয় পোস্টারটি, যার শিরোনাম ছিল—‘বিডিআর ম্যাসাকার’। ৩ জুলাই প্রকাশ করা হয় জুলাইয়ের তৃতীয় পোস্টার, যার শিরোনাম ছিল—‘শাপলা ম্যাসাকার’, আর গতকাল (৩ জুলাই) প্রকাশ করা হয় চতুর্থ পোস্টার ‘পরাধীনতার দিনগুলি’। 

উল্লেখ্য, ‘জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা’ শিরোনামে মাসব্যাপী এ কর্মসূচি শুরু হয়েছে ১ জুলাই থেকে। এতে রয়েছে স্মারক প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং পোস্টার প্রদর্শনী।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর