মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার

ওবিইউতে রাখা বৈদেশিক মুদ্রা‌ জামানত রেখে টাকায় ঋণ নেওয়া যাবে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৩ জুলাই ২০২৫, ১৬:১১

অফশোর ব্যাংকিং ইউনিটে (ওবিইউ) রাখা বৈদেশিক মুদ্রা জামানত রেখে দেশে কার্যরত কোম্পানি ও ব্যক্তিকে টাকায় ঋণ নেওয়ার সুযোগ দিলো বাংলাদেশ ব্যাংক। প্রবাসী বাংলাদেশিরাও তাদের ওবিইউতে রাখা বৈদেশিক মুদ্রা জামানত রেখে ঋণ নিতে পারবেন। বৃহস্পতিবার (৩ জুলাই) এ সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকে পাঠানো হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, অনিবাসি হিসাবধারীদের ওবিইউতে রাখা বৈদেশিক মুদ্রা জামানত রেখে ডমেস্টিক ব্যাংকিং ইউনিটের (ডিবিইউ) মাধ্যমে টাকায় ঋণ দেওয়া যাবে। বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিক, বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান, প্রবাসী বাংলাদেশি এবং বিদেশে নিবন্ধিত কোম্পানিগুলো বৈদেশিক মুদ্রায় ওবিইউতে আমানত রাখতে পারে।

সার্কুলারে বলা হয়েছে, ব্যাংকগুলোকে নিশ্চিত হতে হবে যে, ঋণগ্রহীতা ও হিসাবধারীর মধ্যে যৌক্তিক সম্পর্ক রয়েছে। উদাহরণস্বরূপ, প্রবাসী বাংলাদেশি ও তাদের স্থানীয় সুবিধাভোগী, বিদেশি শেয়ারহোল্ডার ও বিনিয়োগকারী এবং সংশ্লিষ্ট বিদেশি মালিকানাধীন কোম্পানি এ সুবিধা পাবে।

জামানত হিসেবে ব্যবহৃত এই অর্থের বিপরীতে শুধুমাত্র স্বল্পমেয়াদি চলতি মূলধনী‌ ঋণ দেওয়া যাবে। জামানতের জন্য কোনো চার্জ বা ফি লাগবে না। তবে, প্রয়োজনে বৈদেশিক মুদ্রা বিনিময় হারের ঝুঁকি মোকাবিলায় ব্যাংক জামানতের কিছু অংশ মার্জিন হিসেবে রাখতে পারবে। যথাসময়ে ঋণ পরিশোধ না হলে নির্ধারিত আনুষ্ঠানিকতা মেনে সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রা নগদায়ন করে ঋণ সমন্বয় করা যাবে।

এতে আরও বলা হয়েছে, ওবিইউ ছাড়াও প্রাইভেট ফরেন কারেন্সি অ্যাকাউন্ট ও নন-রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট অ্যাকাউন্টে থাকা অর্থও জামানত হিসেবে ব্যবহার করে টাকায় ঋণ নেওয়া যাবে। তবে ওবিইউতে পরিচালিত ইন্টারন্যাশনাল ব্যাংকিং অ্যাকাউন্টে থাকা অর্থ জামানত হিসেবে ব্যবহার করা যাবে না।‌

সংশ্লিষ্টরা জানান, স্থানীয়ভাবে জামানত প্রদান করা সহজ নয়। বিদেশি শেয়ারহোল্ডার বা বিনিয়োগকারী কোম্পানি‌ কর্তৃক বাংলাদেশে জমাকৃত‌ বৈদেশিক মুদ্রা জামানত হিসেবে বাংকে রেখে এখন টাকায় ঋণ পাওয়া সহজ হবে। ফলে নতুন বিধি‌ বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর