মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

ঢাকাসহ সারাদেশে একদিনে গ্রেপ্তার ১২৯০

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১ জুলাই ২০২৫, ১৫:৫২

ঢাকাসহ সারাদেশে বিভিন্ন অপরাধে একদিনে ১ হাজার ২৯০ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার (১ জুলাই) ২৪ পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় পুলিশের নিয়মিত বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ও মামলার পলাতক আসামি ৮১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অন্যান্য অপরাধে জড়িত ৪৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে একটি চাপাতি ও তিনটি দা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, দেশব্যাপী চলমান বিশেষ অভিযান আরও বিস্তৃত ও জোরালোভাবে পরিচালনা করা হবে।

অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর