মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

ফিফা ক্লাব বিশ্বকাপ

ম্যান সিটিকে বিদায় করে আল হিলালের ইতিহাস

খেলা ডেস্ক

প্রকাশিত:
১ জুলাই ২০২৫, ১২:৪৭

ফিফা ক্লাব বিশ্বকাপে অঘটনের জন্ম দিলো সৌদি আরবের ক্লাব আল হিলাল। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে ৪-৩ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সৌদি আরবের ক্লাবটি। শুক্রবার (৪ জুলাই) রাত ১টায় ফ্লুমিনেন্সের মুখোমুখি হবে আল হিলাল।   

সিটি ছিল টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল। তবে আল হিলাল সেই প্রত্যাশাকে উড়িয়ে দিয়েছে। এদিন নতুন ইতিহাস রচনা করেছে আল হিলাল। ফিফা ক্লাব বিশ্বকাপ টুর্নামেন্টে ইউরোপীয় দলের বিপক্ষে জয় পাওয়া প্রথম এশিয়ান ক্লাব হিসেবে ইতিহাসে নিজেদের নাম লেখিয়েছে। 

ম্যাচের শুরুর ৯ মিনিটে বার্নার্দো সিলভার গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। বল দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ইংলিশ ক্লাবটি। প্রথমার্ধে আরও গোল করার সুযোগ ছিল, কিন্তু আল হিলালের গোলরক্ষক ইয়েসিন বুনো একাধিক সেভ করে সিটিকে গোলবঞ্চিত করে। ম্যাচজুড়ে ১০টি সেভ করে আল হিলালের জয়ের অন্যতম নায়ক হয়ে উঠেন বুনো। 

প্রথমার্ধে সিটির বিপরীতে তেমন কোনো সুযোগ তৈরি করতে না পারলেও বিরতির পরপরই আল হিলাল ম্যাচে ফেরে। ৪৬ মিনিটে মার্কোস লিওনার্দোর গোলে সমতা ফেরায় আল হিলাল। ৫২ মিনিটে ম্যালকম গোল করে ব্যবধান দ্বিগুণ করে। কিন্তু ৫৫ মিনিটে আর্লিং হলান্ডের গোলে সিটি আবার সমতা ফেরে। 

নির্ধারিত সময়ে গোল না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৪ মিনিটে কালিদু কোলিবালির গোলে ৩-২ লিড নেয় আল হিলাল। ১০৪ মিনিটে ফিল ফোডেনের গোলে সিটি আবার খেলা সমতায় ফেরায়। এরপর ১১২ মিনিটে লিওনার্দো নিজের দ্বিতীয় গোল করে আল হিলালকে ৪-৩ ব্যবধানে এগিয়ে দেন। এরপর খেলায় আর কোনো গোল না হলে ম্যান সিটিকে বিদায় করে শেষ আট নিশ্চিত করে সৌদি চ্যাম্পিয়ন আল হিলাল। 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর