মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

৩৮৪১ কোটি টাকার বাজেট দিলো ঢাকা দক্ষিণ সিটি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৩০ জুন ২০২৫, ১৮:২৭

২০২৫-২৬ অর্থবছরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জন্য তিন হাজার ৮৪১ কোটি ৩৮ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে সংস্থাটির পরিচালনা কমিটির সপ্তম করপোরেশন সভা।

সোমবার (৩০ জুন) দক্ষিণ সিটির প্রশাসক মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার প্রতিনিধির সমন্বয়ে দক্ষিণ সিটি করপোরেশন পরিচালনা কমিটির ২৫ জন সদস্য নগর ভবনে এ সভায় অংশ নেন।

সভার শুরুতে গত ৫ মে অনুষ্ঠিত ষষ্ঠ করপোরেশন সভার কার্যবিবরণী দৃঢ়ীকরণ এবং বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন পর্যালোচনা করা হয়।

সপ্তম সভায় দক্ষিণ সিটির ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা আলী মনসুর। পরে পরিচালনা কমিটির সদস্যরা বাজেট আলোচনায় অংশ নেন এবং তিন হাজার ৮৪১ কোটি ৩৮ লাখ টাকার বাজেটে অনুমোদন দেন।

এসময় ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকা দক্ষিণ সিটির বাজেট শুধু গাণিতিক সংখ্যা নয়। এ বাজেট আমাদের কাছে সম্মানীত করদাতাদের আমানত। এ বাজেট সফলভাবে প্রণয়ন ও বাস্তবায়নের ওপর নির্ভর করছে আমাদের সবার প্রিয় নগরীর ব্যবস্থাপনা এবং আমাদের দৈনন্দিন নাগরিক সমস্যার সমাধান।

সভায় ১৯৯৮ সাল থেকে ঢাকা দক্ষিণ সিটি এলাকায় বসবাসকারী নগরবাসীকে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও মাতৃত্বকালীন বিভিন্ন সেবা দিয়ে আসা ‘আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্প-২ পর্যায়’ শীর্ষক প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় দক্ষিণ সিটি এবং বিদ্যমান প্রকল্পের আওতায় সেবাদানকারী এনজিওগুলোর মধ্যে সমঝোতা স্মারকের মাধ্যমে স্বাস্থ্যসেবা অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়।

পরে অর্থ বিভাগের পরিপত্র অনুযায়ী দক্ষিণ সিটিতে দৈনিক ভিত্তিতে নিয়োজিত সাময়িক শ্রমিকের দৈনিক মজুরি ৬০০ থেকে ৮০০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। এছাড়া মন্ত্রীপাড়ায় অবস্থিত অস্থায়ী মসজিদটি দক্ষিণ সিটি কর্তৃক একটি তিনতলাবিশিষ্ট নান্দনিক মসজিদে রূপান্তরের নীতিগত অনুমোদন দেওয়া হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর