মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

অবশেষে হেরা ফেরি থ্রিতে ফিরছেন ‘বাবু ভাইয়া’

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৩০ জুন ২০২৫, ১৪:৪৭

হেরা ফেরি থ্রি নিয়ে জল ঘোলা কম হয়নি। প্রায় ২০ বছর পর যখন এই কমেডি ফ্রাঞ্চাইজির তৃতীয় কিস্তি আসতে যাচ্ছে, তখন কখনও অভিনেতা, কখনও পরিচালক বদলের কারণে বারবার বাধার মুখে পড়েছে হেরা ফেরি থ্রি। সর্বশেষ জটিলতা ছিল এ সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্র বাবু ভাইয়াকে নিয়ে।

বাবু ভাইয়া চরিত্রের অভিনেতা পরেশ রাওয়াল শুরু থেকেই হেরা ফেরি থ্রির সঙ্গে ছিলেন। এ বছরের এপ্রিলে হেরা ফেরির তিন কান্ডারি অক্ষয় কুমার, সুনীল শেঠি ও পরেশ রাওয়ালকে নিয়ে মহরতও করেন পরিচালক প্রিয়দর্শন। এ বছরের শেষ দিকে হেরা ফেরি থ্রির শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল তাদের। কিন্তু হঠাই ছন্দপতন। গত মে মাসের মাঝামাঝি সময়ে এ সিনেমা থেকে হঠাৎ সরে দাঁড়ানোর ঘোষণা দেন পরেশ রাওয়াল।

ওই সময় জানা গিয়েছিল, সিনেমার গল্প ও চরিত্র নিয়ে নির্মাতা ও তার মধ্যে মতানৈক্য হয়েছে। তাই হেরা ফেরি থেকে সরে দাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন পরেশ। তার এ সিদ্ধান্ত ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দেয়। বিষয়টিকে কেন্দ্র করে আইনি লড়াইয়ে মুখোমুখি হন অভিনেতা ও প্রযোজক অক্ষয় কুমার এবং পরেশ রাওয়াল। দীর্ঘ ৩৫ বছরের ক্যারিয়ারে কখনো যা করেনি, সেটাই করতে বাধ্য হন অক্ষয়। পরেশের বিরুদ্ধে ২৫ কোটি রুপির ক্ষতিপূরণ মামলা ঠুকে দেন তিনি। এরপর পরেশ এ সিনেমায় অভিনয়ের জন্য অগ্রীম হিসেবে নেওয়া অর্থও ফেরত দেন। এরসঙ্গে অনিশ্চিত হয়ে পড়ে হেরা ফেরি থ্রির ভবিষ্যত।

অনেক জটিলতা আর জলঘোলার পর অবশেষে হেরা ফেরি থ্রিতে ফিরছেন পরেশ রাওয়াল। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, সব সমস্যার সমাধান হয়ে গেছে। এ সিনেমায় অভিনয় করতে এখন আর কোনো জটিলতা নেই।

তিনি হেরা ফেরি থ্রিতে পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছেন কিনা এমন প্রশ্নে পরেশ জানান, ‘আগে তো থাকার কথাই ছিল, এখনও থাকব। আমরা সবাই সৃজনশীল মানুষ। প্রিয়দর্শন, অক্ষয় বা সুনীল—তাঁরা সবাই অনেক বছর ধরে আমার বন্ধু।’ পরেশ রাওয়ালের সাক্ষাৎকারটি এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভক্তরা তার এই বক্তব্যের পর আশা করছেন, বাবুরাও গণপতরাও আপ্তে বা বাবু ভাইয়ার চরিত্রে হেরা ফেরি থ্রিতে অভিনয় করবেন পরেশ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর