মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

২০২৪ সালে শেফালির মৃত্যুর ভবিষ্যদ্বাণী করেছিলেন জ্যোতিষী

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৯ জুন ২০২৫, ১৭:৪৮

মাত্র ৪২ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ‘কাঁটা লাগা গার্ল’ খ্যাত বলিউড অভিনেত্রী ও মডেল শেফালি জারিওয়ালা। শুক্রবার (২৭ জুন) গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার।

হাসিখুশি, প্রাণোচ্ছ্বল শেফালীর এমন আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ বলিউড ও অনুরাগীরা। তবে জানেন কি, ২০২৪ সালেই ভারতীয় এক জ্যোতিষী শেফালীর জন্মছক দেখে তার আকস্মিক মৃত্যুর আভাস দিয়েছিলেন? অভিনেত্রীর মৃত্যুর পর সেই ভিডিও এখন ভাইরাল নেটদুনিয়াতে।

ওই বছরই জ্যোতিষী ও পডকাস্টার পরেশ ছাবড়ার একটি শোতে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন শেফালি জারিওয়ালা। সেখানেই জন্মছক বিশ্লেষণ করে পরেশ বলেন, ‘চন্দ্র এবং কেতু অষ্টম ঘরে থাকা খুবই বিপজ্জনক। এর সঙ্গে বুধ যোগ হলে তা আকস্মিক মৃত্যু বা বড় ক্ষতির ইঙ্গিত দেয়। শেফালি, আপনার জন্মছকে এই ভয়ংকর সংযোগ রয়েছে।’

ভিডিওতে দেখা যায়, মনোযোগ দিয়ে জ্যোতিষীর কথা শুনছিলেন শেফালি। যদিও তিনি এসব বিশ্বাস করেন কি না, সে বিষয়ে কিছু বলেননি।

শেফালির মৃত্যুর পর সেই পডকাস্টের ক্লিপ মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই বলছেন, ‘ভবিষ্যদ্বাণীটা হুবহু মিলিয়ে গেল।’ কেউ কেউ আবার প্রশ্ন তুলছেন- এটা কি নিছক কাকতাল, নাকি জ্যোতিষশাস্ত্রের বাস্তব প্রভাব?

পডকাস্টে শেফালি জানিয়েছিলেন, ১৫ বছর বয়সে ধরা পড়া মৃগীরোগ কীভাবে তার বলিউড ক্যারিয়ারে বাধা হয়ে দাঁড়িয়েছিল। ‘কাঁটা লাগা’ গানের পর ব্যাপক জনপ্রিয়তা পেলেও, শারীরিক জটিলতার কারণে বড় সুযোগগুলো হারাতে হয়েছে তাকে।

তার এই খোলামেলা স্বীকারোক্তি ও ভবিষ্যদ্বাণীর ভিডিও- দুটিই এখন ভাইরাল নেটদুনিয়ায়।

বলিউডের অনেকেই বলছেন, ‘এক সময়ের আলোড়ন তোলা আইকন, যিনি ডিস্কোতলাকে নতুন মাত্রা দিয়েছিলেন, তার এমন বিদায় মেনে নেওয়া কঠিন।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর