মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৫৩

জাতীয় দল থেকে বয়সভিত্তিক, বিচ ফুটবল কিংবা ফুটসাল দুই দলের লড়াই মানেই বাড়তি কিছু। কনমেবল অনূর্ধ্ব-২০ ফুটসালের নবম আসরের ফাইনালে মুখোমুখি হয় ব্রাজিল-আর্জেন্টিনা।


ভেনিজুয়েলার লা গুয়াইরা শহরের জোসে মারিয়া ভার্গাস ডোমে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়েছে সেলেসাওরা।
কনমেবল অনূর্ধ্ব-২০ ফুটসালে এটি ব্রাজিলের অষ্টম শিরোপা। নয় আসরের মধ্যে কেবল একটি আসরেই শিরোপা জিতেছে আর্জেন্টিনা। বাকি সব শিরোপাই ঘরে তুলেছে সেলেসাওরা।

ফাইনালের শুরু থেকেই জমে ওঠে দুই দলের এই লড়াই। ম্যাচের ১৪তম মিনিটে ডি-বক্সের ভেতর হ্যান্ডবল করে বসেন আর্জেন্টিনার টমাস এসেবেডোর।

এরপর পেনাল্টি থেকে গোল করেন ব্রাজিলের থিয়াগুইনহো কানারিনহা। এই গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল নির্ধারণ করে দেয়। দিনের অন্য ম্যাচে চিলিকে ৩-২ গোলে হারিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করেছে কলম্বিয়া। চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচে ভেনেজুয়েলাকে পরাজিত করেছে পেরু।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর