মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

মৌলভীবাজারের দুই সীমান্ত দিয়ে ২৫ জনকে পুশ-ইন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৬ জুন ২০২৫, ১৬:৫৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কাকমারা সীমান্ত দিয়ে ১৯ জন ও কমলগঞ্জ উপজেলার ধলাই সীমান্ত দিয়ে ছয়জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (২৬ জুন) এ তথ্য জানান শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।

তিনি আরও জানান, বুধবার (২৫ জুন) রাতের কোনো এক সময়ে তাদের পুশ-ইন করে চলে যায় বিএসএফ। শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে পুশ-ইনের মধ্যে ছয়জন পুরুষ, নয়জন নারী ও চার শিশু রয়েছে। প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক।

পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে এসব লোকজনকে কাকমারা সীমান্ত এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখতে পাওয়া যায়। এতে স্থানীয় লোকজন ৯৯৯ ফোন দেন। ফোন পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। পুলিশের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক এবং বিভিন্ন জেলার বাসিন্দা। তারা বিভিন্ন সময়ে জীবিকার সন্ধানে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নেন।

আমিনুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন তারা ভারতের মুম্বাইসহ বিভিন্ন এলাকায় কাজ করতেন। ভারতে নির্মাণশ্রমিকদের ভালো বেতন মেলে, এমন কথা শুনে দালালের মাধ্যমে নদীয়ার বহরমপুর এলাকায় যান। প্রায় তিন বছর কাজ করার পর হঠাৎ পুলিশ ধরে নিয়ে যায়। এরপর জেলে ছিলেন। গত বুধবার রাতে বিএসএফ তাদের একটি ট্রাকে করে সীমান্তে এনে নামিয়ে দেয়। তাদের নাম–ঠিকানা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার রাতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কাকমারা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে নারী-পুরুষ ও শিশুসহ ১৯ জন। তারা ওই এলাকার একটি বাড়িতে অবস্থান করছিলেন। এলাকাবাসী বিষয়টি দেখে স্থানীয় পুলিশে খবর দিলে তাদের আটক করে শ্রীমঙ্গল থানায় নিয়ে আসা হয়।

পুলিশ জানায়, এই ১৯ জনের মধ্যে ছয়জন পুরুষ, নয়জন নারী ও চার শিশু রয়েছে। তাদের বাড়ি শরীয়তপুর, যশোর, সাতক্ষীরা, নড়াইল, নোয়াখালী ও চট্টগ্রাম জেলায়।

অপরদিকে কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্ত দিয়ে আরও ছয়জনকে পুশ-ইন করেছে বিএসএফ বলে জানিয়েছে ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর