মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

৪২ দিন পর খোলা হলো কার্যালয়ের তালা, যোগ দিলেন প্রশাসক

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৬ জুন ২০২৫, ১৫:০৫

বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে চলমান আন্দোলের টানা ৪২ দিন পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে উপস্থিত হয়েছেন প্রশাসক মো. শাহজাহান মিয়া।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর ১টা ২৫ মিনিটে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের প্রশাসক কার্যালয়ে উপস্থিত হন তিনি।

এদিকে প্রশাসক নগর ভবনে উপস্থিত হওয়ার আগেই সকাল থেকে চলছিল প্রাশসকের কার্যালয়ের পরিচ্ছনতার কাজ। ৪২ দিন আগে লাগানো তালা খুলে দেন নগর ভবনের সিকিউরিটি অফিসার গোলাম মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন ডিএসসিসি অন্যান্য কর্মচারীরাও।

উল্লেখ্য, ২৭ মার্চ ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দেন নির্বাচনী ট্রাইব্যুনাল ও ঢাকা ১ম যুগ্ম জেলা জজ আদালত। ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে মেয়র হিসেবে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু ইশরাক হোসেনকে সেই গেজেট বাস্তবায়নের কোন উদ্যোগ নেয়নি স্থানীয় সরকার মন্ত্রণালয়। ইশরাক হোসেনের শপথ না পড়ানো নিয়ে করা আবেদন খারিজ করে দেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। পরবর্তীতে ১৪ মে থেকে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগরভবনে টানা অবস্থান ও কর্মবিরতি কর্মসূচি পালন করেন ঢাকাবাসীসহ ইশরাক সমর্থককারীরা। এ সময় নগর ভবনের মূল ফটক, প্রশাসনের কার্যালয়সহ ভবনের সব নাগরিক সেবা প্রতিষ্ঠানের গেটে তালা লাগিয়ে দেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর