মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

দুদক সচিব খোরশেদা ইয়াসমীনকে ওএসডি করলো সরকার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৫ জুন ২০২৫, ১৫:০৯

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব খোরশেদা ইয়াসমীনকে অবসরোত্তর ছুটিতে গমনের সুবিধার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।

এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত অপর এক প্রজ্ঞাপনে সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত ৭ জন কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোতে প্রেষণে নিয়োগের নিমিত্তে তাদের চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ জহিরুল কাইউমকে সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনে ইকোনমিক মিনিস্টার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এলিশ শরমিনকে ব্রাজিলে বাংলাদেশ দূতাবাসে কমার্শিয়াল কাউন্সেলর, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব ফাতেমা জোহরাকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে কমার্শিয়াল কাউন্সেলর, প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মো. আকরাম আলীকে তুরস্কে (আঙ্কারা) বাংলাদেশ দূতাবাসে কমার্শিয়াল কাউন্সেলর, বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের পরিচালক মো. নাজমুল হককে দক্ষিণ কোরিয়ায় (সিউল) বাংলাদেশ দূতাবাসে কমার্শিয়াল কাউন্সেলর, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাখাওয়াত হোসেনকে কানাডা (অটোয়া) বাংলাদেশ হাই কমিশনে প্রথম সচিব (বাণিজ্যিক) এবং সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সিনিয়র সহকারী সচিব রিদওয়ানুর রহমানকে চীনে (কুনমিং) বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে প্রথম সচিব (বাণিজ্যিক) পদে প্রেষণে নিয়োগের নিমিত্তে তাদের চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর