মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

ভাঙ্গায় তাবলীগ জামাতের এক সদস্যের মৃত্যু

মোসলেউদ্দিন (ইমরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত:
২৫ জুন ২০২৫, ১২:১২

ফরিদপুরের ভাঙ্গায় বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে ব্রীজ থেকে পড়ে তাবলীগ জামাতের সদস্য নুরুদ্দিন (১৭) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে সদ্য সমাপ্ত এসএসসি-২০২৫ ব্যাচের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন।

বুধবার (২৪ জুন) সন্ধায় ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা গোলচত্বর সংলগ্ন কুমার নদীর ব্রীজে এই ঘটনা ঘটে।

নিহত নুরুদ্দিন নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার কামাল হোসেনের ছেলে ও মোহনগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, এসএসসি পরীক্ষা শেষ করে বন্ধুদের সাথে ৪১ দিনের তাবলীগ জামাতে এসেছিলেন নুরুদ্দিন। ৬ দিন পরে তার বাড়িতে ফেরার কথা ছিল। তাই বন্ধুদের সাথে বিকেলে ভাঙ্গা গোলচত্বর দেখতে যায় । তখন অসাবধানতার কারণে ব্রীজের উপর থেকে নীচে পড়ে যায় এবং মাথায় আঘাত পায়। তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

এবিষয়ে ভাংগা থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আশরাফ হোসেন বলেন, ব্রীজ থেকে পড়ে নুরুদ্দিন নামের এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকলে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে৷


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর