মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

জাতিসংঘ

এভিন কারাগারে হামলা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ জুন ২০২৫, ১৭:৩৫

তেহরানের এভিন কারাগারে হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। সংস্থাটি বলেছে, এই কারাগারকে কোনোভাবেই হামলার লক্ষ্যবস্তু করা উচিত ছিল না।

মঙ্গলবার (২৪ জুন) জেনেভায় সাংবাদিকদের জাতিসংঘের মানবাধিকারবিষয়ক মুখপাত্র থামিন আল-খিতান বলেন, এভিন কারাগার সামরিক লক্ষ্যবস্তু হতে পারে না। সেখানে হামলা চালানো আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন।

যদিও তিনি ইসরায়েলের নাম উল্লেখ করেননি, তবে প্রসঙ্গ অনুযায়ী হামলাকারী হিসেবে ইসরায়েলকেই ইঙ্গিত করেছেন।

ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগার জাহাঙ্গীর জানিয়েছেন, ওই হামলায় কিছু মানুষ নিহত ও আহত হয়েছেন, তবে নির্দিষ্ট সংখ্যা তিনি জানাননি।

ইরানের বিচার বিভাগীয় সংবাদমাধ্যম মিজান জানিয়েছে, এভিন কারাগারে থাকা বন্দিদের তেহরান প্রদেশের অন্যান্য স্থানে স্থানান্তর করা হয়েছে।

সোমবার ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ তেহরানে ইরানি সরকারের কিছু লক্ষ্যবস্তুতে বিমান হামলার কথা উল্লেখ করেন। তিনি বলেন, এভিন কারাগারকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর