মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

বিদেশে স্ত্রীসহ এস আলমের বিপুল সম্পদ জব্দ-বিনিয়োগ অবরুদ্ধের আদেশ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৪ জুন ২০২৫, ১৬:২৩

এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনের নামে সাইপ্রাস ও ব্রিটেনে থাকা বিপুল বিদেশি সম্পদ জব্দ ও বিনিয়োগ অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ জুন) দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক তিনটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

আদেশে সাইপ্রাসের লিমাসল জেলায় অবস্থিত একটি দুইতলা বাড়ি, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসে হ্যাজেক ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডে তাদের বিনিয়োগকৃত ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার এবং পিকক প্রপার্টি হোল্ডিংসসহ ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসে আরও ১৮টি কোম্পানিতে বিনিয়োগ জব্দের নির্দেশ দেওয়া হয়। এছাড়া জার্সি ট্রাস্ট কোম্পানির অধীনে ছয়টি ট্রাস্টে থাকা বিভিন্ন অংকের বিনিয়োগও জব্দের আওতায় আনার আদেশ দেওয়া হয়েছে।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলার অনুসন্ধানকালে নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ পাওয়া গেছে, যা ইঙ্গিত করে যে তারা অবৈধ উপায়ে প্রাপ্ত অর্থ ব্যবহার করে একাধিক বিদেশি অস্থাবর সম্পদ অর্জন করেছেন। ন্যায়বিচারের স্বার্থে এবং অবৈধভাবে অর্জিত এই সম্পদ যেন আরও অপচয় না হয়, তা নিশ্চিত করতে উক্ত সম্পদ জব্দের আদেশ প্রয়োজন হয়ে পড়ে বলে দুদক আদালতে জানায়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর