মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

ফের রিমান্ডে শাজাহান-সালমান-আনিসুলসহ ৫ জন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৩ জুন ২০২৫, ১৭:১৬

পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল হক ও রিয়ার অ্যাডমিরাল (অব.) মোহাম্মদ সোহায়েলকে পৃথক মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

অন্যদিকে সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম তাজুল ইসলামকে আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ সোমবার (২৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম পৃথকভাবে এসব নির্দেশ দেন।

এর আগে যাত্রাবাড়ী থানায় করা সাজেদুর রহমান ওমর হত্যা মামলায় গ্রেফতার আনিসুল হক, সালমান এফ রহমান ও শাজাহান খানকে আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। তবে আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ চাওয়া হয়। পরে উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ ছাড়া পল্টন থানায় করা বদরুল ইসলাম সাইমুন হত্যা মামলায় মোহাম্মদ সোহায়েলকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। পরে শুনানি নিয়ে সোহায়েলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

অন্যদিকে, যাত্রাবাড়ী থানায় করা রিটন উদ্দিন হত্যা মামলায় কাজী মনিরুল হককে আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। পরে শুনানি নিয়ে মনিরুলের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এছাড়া সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি এম তাজুল ইসলাম ও সাবেক সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বাদশাকে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর