মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের

২৪ সেকেন্ডে ঝড় তুললেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৩ জুন ২০২৫, ১৪:৫৭

নুসরাত ফারিয়া আবারও আলোচনায় এসেছেন। মামলা থেকে জামিন পাওয়ার একমাস পরে কাজে ফিরে আলোচনায় আসেন এই অভিনেত্রী।

এবার তিনি ঝড় তুলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ২৪ সেকেন্ডের এটি রিলস ভিডিওর মাধ্যমে। এই ভিডিওতে তার আবেদনময়ী উপস্থিতি নেটিজেনদের মন কেড়েছে।

প্রকাশিত রিলসে নুসরাত ফারিয়াকে দেখা গেছে সোনালি রঙের ঝলমলে পোশাকে। কোকড়ানো চুল, গভীর চোখের চাহনি হাতে থাকা গোলাপ যেন তার সৌন্দর্যকে আরও কয়েকগুণ বাড়িয়ে তুলেছে। প্রকাশের পরপরই রিলসটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের উষ্ণ মন্তব্যে ভরে যায় মন্তব্যের ঘর।

শায়লা সুলতানা নামের একজন নেটিজেন ফারিয়ার রূপে মুগ্ধ হয়ে তাকে তুর্কি অভিনেত্রী হান্দে এরচেলের সঙ্গে তুলনা করে লিখেছেন, ‘হঠাৎ করেই যেন তুর্কি অভিনেত্রী হান্দে এরচেলের মতো দেখতে লাগছে।’

আরেকজন মন্তব্য করেছেন, ‘তোমাকে দেখতে সত্যিই অসাধারণ সুন্দর ও দারুণ আকর্ষণীয় লাগছে।’

একজন মুগ্ধ ভক্ত ফারিয়াকে সত্যিকারের রানীর সঙ্গে তুলনা করে লিখেছেন, ‘তুমি এত সুন্দর, যেন এক সত্যিকারের রানির মতো। আমি তোমাকে সত্যিই খুব পছন্দ করি। কেন পছন্দ করি, সেটা জানি না।

শুধু জানি, তোমাকে দেখলেই মন ভালো হয়ে যায়।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর