মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

এনটিআরসিএর ফল প্রত্যাশীদের ওপর পুলিশের জল কামান, মৃদু লাঠিচার্জ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২২ জুন ২০২৫, ১৩:০২

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার অভিযোগ এনে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ফল প্রত্যাশী শিক্ষার্থীরা। পরে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ তাদের ওপর জল কামান, দুই রাউন্ড সাউন্ড গ্ৰেনেড এবং মৃদু লাঠিচার্জ করে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়।

রোববার (২২ জুন) রাজধানী জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা গেছে, রোববার সকাল দশটার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এনটিআরসিএ নিবন্ধনের ফল প্রত্যাশীরা জড়ো হতে থাকে। একপর্যায়ে তারা তোপখানা রোড সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

আন্দোলনকারীদের দাবি, এনটিআরসিএ ইচ্ছাকৃতভাবে ৪০ শতাংশ শিক্ষার্থীকে নিবন্ধন পরীক্ষায় ফেল করিয়ে দিয়েছে। তারা আরও দাবি করেন, মৌখিক পরীক্ষায় কখনো সনদের নাম্বার যোগ হয় না। তবে এবার বর্তমান এনটিআরসি কর্তৃপক্ষ সনদের নাম্বার যোগ করে প্রায় ৪০ হাজার শিক্ষার্থীকে ইচ্ছাকৃতভাবে ফেল করিয়ে দিয়েছে। তাই অবিলম্বে ওই শিক্ষার্থীদের নিবন্ধন সনদ দেওয়ার দাবি জানান তারা।

এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম সাংবাদিকদের সংক্ষিপ্ত ব্রিফিং করে জানান, শিক্ষার্থীরা সকাল থেকে প্রেসক্লাবের সামনে রাস্তা আটকে বিক্ষোভ করতে থাকে তাদেরকে অনুরোধ করা সত্ত্বেও তারা রাস্তা ছেড়ে না দেওয়ায় জল কামান থেকে পানি নিক্ষেপ করে রাস্তা থেকে সরিয়ে দেয়া হয়েছে। এ সময় সাউন্ড গ্ৰেনেড নিক্ষেপ করা হয়। পরে তাদেরকে মৃদু লাঠিচার্জ করে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। তবে কাউকে আটকের কথা অস্বীকার করেন তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর