মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের

উপদেষ্টা পরিষদের সভায় প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২২ জুন ২০২৫, ১২:০৮

উপদেষ্টা পরিষদের সভায় সভাপতিত্ব করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রবিবার (২২ জুন) ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

পূর্বঘোষণা অনুযায়ী আজ ২০২৫-২৬ অর্থবছরের বাজেট পাস হতে পারে। অধ্যাদেশ জারির মাধ্যমে নতুন বাজেট পাস করা হবে।

তার আগে অর্থবিলে স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

অর্থবিভাগ সূত্র জানায়, আজ সকালে উপদেষ্টা পরিষদের সভায় প্রস্তাবিত বাজেট পাস হওয়ার অধ্যাদেশ জারি করা হবে।

নিয়ম অনুযায়ী, নতুন এই বাজেট কার্যকর করা হবে ১ জুলাই থেকে। প্রতিবছর বাজেট নিয়ে সংসদে তুমুল তর্কবিতর্ক হয় সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে।

এখন সংসদ কার্যকর নেই। তাই এ নিয়ে কোনো আলোচনাও নেই।

গত ২ জুন ২০২৫-২৬ অর্থবছরের জন্য সাত লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। এতে ঘাটতি ধরা হয়েছে দুই লাখ ২৬ হাজার কোটি টাকা।

যদিও এ বাজেটের মোট আকার চলতি বাজেটের তুলনায় সাত হাজার কোটি টাকা কম। মানুষের আয় বৃদ্ধি ও জীবনমান উন্নয়নের তেমন কোনো বিশদ পরিকল্পনার উল্লেখ নেই প্রস্তাবিত বাজেটে। এই বাজেটের মাধ্যমে দেশের মানুষের জীবনমানের তেমন কোনো পরিবর্তন আসবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর