মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের

‘তাণ্ডব’ পাইরেসি, গ্রেপ্তার তিনজন

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৮ জুন ২০২৫, ১৬:৪৩

‘তাণ্ডব’ চলচ্চিত্রের এইচডি কপি ছড়িয়ে পড়ে ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে। পাইরেসির খবরে প্রযোজনা প্রতিষ্ঠান কঠোর হয়। আইনি প্রতিকার চেয়ে থানায় মামলা করেন ছবির প্রযোজক শাহরিয়ার শাকিল।

কপিরাইট আইনে দায়ের হওয়া সেই মামলার পরিপ্রেক্ষিতে গোয়েন্দা পুলিশ সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করে।

আজ (১৮ জুন) বুধবার তিনজন গ্রেপ্তারের খবরটি দেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম।

তিনজন হলেন নোয়াখালীর টিপু সুলতান, ময়মনসিংয়ের সাদি সাদ ও সিরাজগঞ্জের সাজেদুল ইসলাম। গতকাল মঙ্গলবার রাতেই জানা যায়, ‘তাণ্ডব’ পাইরেসির সঙ্গে জড়িত টিপু সুলতানকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এদিন রাতে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম।

একই দিন সন্ধ্যা পৌনে ৬টার দিকে জেলা শহর মাইজদীর মোহাম্মদিয়া হোটেলসংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার টিপু সুলতান নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কালিকাপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, টিপু সুলতান ‘তাণ্ডব’ সিনেমাটি পাইরেসি করে বেআইনিভাবে বিভিন্ন মাধ্যমে পুরো সিনেমার এইচডি কপি ছড়িয়ে দেন। পরে সিনেমাটির প্রযোজক শাহরিয়ার করিম ভূঁইয়া (ওরফে শাহরিয়ার শাকিল) ঢাকার বনানী থানায় কপিরাইট আইনে একটি মামলা করেন।

যেখানে টিপু সুলতান ১ নম্বর অভিযুক্ত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম জানান, টিপু পাইরেসির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাঁকে ঢাকায় পাঠানো হবে এবং বনানী থানা তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’

সাদি সাদকে ময়মনসিংহ ও সাজেদুল ইসলামকে সাভার থেকে আটক করা হয়েছে।

প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে, আটক তিনজনের সঙ্গে কোনো না কোনো প্রেক্ষাগৃহের যোগসাজশ আছে। কীভাবে পাইরেসি হয়েছে, সেটাই বের করছে পুলিশ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর