মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

শান্ত-মুশফিক জুটিতে ঘুরে দাঁড়ানোর আভাস টাইগারদের

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৭ জুন ২০২৫, ১৬:৩৯

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টসে জিতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটে নেমেই বিপদে পরে বাংলাদেশ। টপ অর্ডার ভেঙে পড়ার উপক্রম হলে তখন প্রচণ্ড চাপ মাথায় নিয়ে লড়াই শুরু করেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। তাদের সেই লড়াইয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তিন সেশনে প্রায় ২০০ ছুঁইছুঁই রান আসে তাদের।

মঙ্গলবার (১৭ জুন) সকালে ইনিংসের সূচনা করেন এনামুল হক বিজয় ও সাদমান ইসলাম। স্কোরবোর্ডে ৫ রান যোগ হতেই সাজঘরে ফেরেন বিজয়। এরপর পঞ্চাশের আগেই আরও দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে টাইগাররা। চতুর্থ উইকেট জুটিতে সেই চাপ সামাল দিয়ে লড়াইয়ের আভাস দিচ্ছেন শান্ত-মুশফিক। মধ্যাহ্ন বিরতির আগেই ৩ উইকেট হারালেও সেই চাপ সামাল দিয়ে ঘুঁড়ে দাড়ানোর আভাস দিচ্ছেন শান্ত-মুশফিক।

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে টাইগারদের যেনো সেই চিরচেনা রূপ। ১০ বল খেলে শূন্য রানে আউট হয়েছেন বিজয়। এরপর উইকেটে থিতু হয়েও নিজেদের উইকেট বিলিয়ে দেন সাদমান ও মুমিনুল।

শুরুতে বেশ দেখেশুনেই খেলছিলেন এনামুল হক বিজয়। আসিথা ফার্নান্ডোর করা পঞ্চম ওভারের তৃতীয় বলটি ছিলো অফ স্টাম্পের কিছুটা বাইরে। ভালো লেংথের সেই বল খেলতে গিয়ে স্লিপে কুশাল মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

এরপর সেই চাপ সামাল দেয়ার চেষ্টা করেন সাদমান ইসলাম ও মুমিনুল হক। ‍দুজনে খেলতে থাকেন দেখেশুনে। তবে ভুল করে বসেন সাদমান ইসলাম। থারিন্দু রথনায়েকের বল খেলতে গিয়ে ধনাঞ্জয়া ডি সিলভার হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাদমান। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৫৩ বলে ১৪ রান।

তৃতীয় উইকেট জুটিতে অধিনায়ক শান্তকে নিয়ে ইনিংস মেরামত করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন মুমিনুল হক। থারিন্দু রথনায়েকের করা অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে স্লিপে থাকা সিলভার হাতে ক্যাচ দেন বাঁহাতি এই ব্যাটার। সাজঘরে ফেরার আগে মুমিনুলের ব্যাট থেকে আসে ৩৩ বলে ২৯ রান।

এরপর জুটি বাঁধেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। চতুর্থ উইকেট জুটিতে ৪৩ ওভার ৫ বলে ১৪৯ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তাদের এই জুটিতে বাংলাদেশকে আলো দেখছে। যে জুটির পরিসর প্রথম সেশনের মাঝামাঝি থেকে দ্বিতীয় সেশনের শেষ পর্যন্ত। দু'জনই হাঁকিয়েছেন ফিফটি। শান্ত ৮০ আর মুশফিক ৭০ রানে অপরাজিত আছেন।

অর্থাৎ দ্বিতীয় সেশন ও তৃতীয় সেশন ব্যাট করে আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। আর দুই সেশন মিলিয়ে ৬১ ওভারের খেলা শেষে বাংলাদেশের মোট সংগ্রহ ৩ উইকেটে ১৯৬ রান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর