মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

ঢাবি-হাইকোর্ট এলাকা থেকে ৭ ককটেল উদ্ধার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৬ জুন ২০২৫, ১৪:৫৫

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও হাইকোর্টের সামনের রাস্তা থেকে ৭টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ জুন) সকালে দুর্বৃত্তরা এসব অবিস্ফোরিত ককটেল ফেলে যায়।

সূত্র বলছে, বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবনের (আইন ভবন) পাশের একটি গাছের নিচে অবিস্ফোরিত ৬টি ককটেল দেখতে পান নিরাপত্তা প্রহরীরা। পরে ঢাবির প্রক্টরিয়াল টিম ও শাহবাগ থানাকে জানানো হয়। পরবর্তীতে ককটেল নিষ্ক্রিয় করার জন্য বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হলে সকাল সাড়ে সকাল ৯টার দিকে ককটেলগুলো নিয়ে যায় তারা।

এদিকে ভোরে হাইকোর্ট মাজার গেট ও রাস্তার বিপরীত পাশ থেকে দুইটি ককটেল ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এসময় ১টি ককটেল মাজার গেটের সামনে বিস্ফোরিত হয়, অন্যটি হাইকোর্টের সামনের ওপর পাশের সড়কে অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট সেখানে পৌঁছায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ বলেন, সকালে প্রথমে নিরাপত্তা কর্মীরা দুটি খাবারের বক্স দেখতে পায়। পরে সন্দেহ হলে তারা ব্যাগ খুলে দেখে লাল টেপ দিয়ে প্যাঁচানো। তখন আমরা পুলিশকে খবর দেই। প্রথমে পুলিশ পরে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে আসে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মুনসুর বলেন, ককটেলগুলো বোম্ব ডিসপোজাল ইউনিট উদ্ধার করেছে। সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর