মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিবের সঙ্গে জাতিসংঘের গুমবিষয়ক প্রতিনিধিদলের বৈঠক

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৬ জুন ২০২৫, ১৪:৪২

জাতিসংঘের বলপূর্বক গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপের ভাইস-চেয়ারম্যান ও সদস্য পররাষ্ট্রসচিবকে তাদের বাংলাদেশ সফর সম্পর্কে অবহিত করেন।

জাতিসংঘের বলপূর্বক গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপের (ডব্লিউজিইআইডি) ভাইস-চেয়ারপারসন গ্রাজিনা বারানোস্কা ও আনা লোরেনা ডেলগাডিলো পেরেজ সোমবার (১৬ জুন) ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রতিনিধিদল বলপূর্বক গুম সংক্রান্ত সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকারের গৃহীত গুরুত্বপূর্ণ পদক্ষেপের প্রশংসা করেন, বিশেষ করে বলপূর্বক গুম থেকে সব ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশনে (আইসিপিপিইডি) বাংলাদেশের অন্তর্ভুক্তিকে স্বাগত জানান। তারা বলপূর্বক গুমবিষয়ক তদন্ত কমিশন (সিওআই) থেকে কাজেরও প্রশংসা করেন।

বৈঠক ডব্লিউজিইআইডি’র প্রতিনিধিরা জোরপূর্বক বা অনিচ্ছাকৃত অন্তর্ধান প্রতিরোধ ও প্রতিকারের জন্য সরকারের প্রচেষ্টাকে কীভাবে গ্রুপের ম্যান্ডেট আরও সমর্থন করতে পারে তা বোঝার আগ্রহ প্রকাশ করেছেন।

পররাষ্ট্রসচিব মানবাধিকার সমুন্নত, সুরক্ষা, প্রচার ও ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সরকারের দৃঢ় সংকল্পের ওপর জোর দেন। তিনি এই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গ্রুপের সমর্থন ও প্রযুক্তিগত সহায়তাকে স্বাগত জানান।

উল্লেখ্য, জাতিসংঘের মানবাধিকার কমিশনের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপের দুই সদস্যের প্রতিনিধিদল রোববার (১৫ জুন) চারদিনের সফরে ঢাকায় এসেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর