মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার মধ্যেই জরুরি বৈঠকের ডাক বিশ্ব পরমাণু সংস্থার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ জুন ২০২৫, ১৮:১০

ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার জেরে দু'দেশের মধ্যে উত্তেজনা ক্রমে বাড়তে থাকার মধ্যেই জরুরি বৈঠকের ডাক দিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ)। আগামীকাল (১৬ জুন) সোমবার সকালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত বিশ্ব পরমাণু শক্তি সংস্থাটির সদর দপ্তরে ওই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। 

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ'র খবরে বলা হয়েছে যে, দেশটির পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার পর দু'দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকায় জরুরি বৈঠক ডাকার জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায় রাশিয়া এবং ভেনেজুয়েলা।

সেই প্রেক্ষিতেই সোমবার জরুরি বৈঠক আহ্বান করেছে সংস্থাটি। এদিকে, ইসরায়েলে আরও ধ্বংসাত্মক মাত্রার হামলা চালানো হবে বলে ঘোষণা দিয়েছে ইরান। রবিবার সকালে ইরানের খাতাম আল-আম্বিয়ার কেন্দ্রীয় সদর দফতরের কমান্ডার মেজর জেনারেল আলী শাদমানি এই ঘোষণা দেন।

তিনি বলেন, ইসরায়েল অনুতপ্ত না হওয়া পর্যন্ত আরও ধ্বংসাত্মক মাত্রার আক্রমণ অব্যাহত থাকবে। ইরানের শক্তিশালী এবং প্রস্তুত সশস্ত্র বাহিনীর গর্বিত অভিযানের ধারাবাহিকতায়, অপরাধী এবং আগ্রাসী ইহুদিবাদী শত্রু সম্পূর্ণরূপে অনুতপ্ত না হওয়া পর্যন্ত এই অভিযান আগের চেয়ে অনেক বিস্তৃত এবং আরও ধ্বংসাত্মক মাত্রায় অব্যাহত থাকবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর