মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের

আতিকুর রহমান রুমনের সঙ্গে বগুড়া জার্নালিস্ট ফোরাম-ঢাকার সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার:

প্রকাশিত:
১৫ জুন ২০২৫, ১৬:১৩

বগুড়া জার্নালিস্ট ফোরাম-ঢাকার পক্ষ থেকে আজ রবিবার ১৫ জুন বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এ সময় তিনি সংগঠনের কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন এবং বগুড়ার সাংবাদিকদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

আতিকুর রহমান রুমন বগুড়া জার্নালিস্ট ফোরাম-ঢাকাকে আরও সক্রিয় ও কার্যকরভাবে এগিয়ে নিতে বিভিন্ন দিক-নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, “সাংবাদিক সমাজ একটি জাতির বিবেক। সবাইকে এক হয়ে কাজ করতে হবে দেশের উন্নয়নের স্বার্থে।”

বগুড়া জার্নালিস্ট ফোরাম-ঢাকার এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজন কীভাবে বাস্তবায়ন করা যায়, সে বিষয়েও তিনি পরামর্শ দেন এবং সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন।

তিনি বগুড়ার সাংবাদিকদের পেশাগত ও সামাজিক সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং পাশে থাকার আশ্বাস দেন। একই সঙ্গে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে সকল সমস্যার মোকাবেলা করার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন বগুড়া জার্নালিস্ট ফোরাম-ঢাকার সভাপতি এহসান পারভেজ তুহিন, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, সহ-সভাপতি সুমন প্রামাণিক, নির্বাহী সদস্য ফেরদৌস মামুনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বগুড়া জার্নালিস্ট ফোরাম-ঢাকা ভবিষ্যতেও সাংবাদিকদের অধিকার ও পেশাগত উৎকর্ষ সাধনে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর