মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

রেফারির গায়ে ক্যামেরাসহ যেসব নতুনত্ব দেখা যাবে ক্লাব বিশ্বকাপে

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৪ জুন ২০২৫, ১৪:৩৪

প্রথমবারের মতো ৩২টি দল নিয়ে মাঠে গড়াতে যাচ্ছে ক্লাব বিশ্বকাপ আসর। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে মিশরের ক্লাব আল আহলি ও মেসির ইন্টার মায়ামি। এবারের আসরে বেশ কিছু নতুন নিয়ম ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে ফিফা।

রেফারির জার্সিতে বডি ক্যামেরা

এবারের আসরে ম্যাচের সময় রেফারির জার্সিতে সামনের দিকে লাগানো থাকবে বডি ক্যামেরা। তার সঙ্গে কানে লাগানো ইয়ারপিসের যোগাযোগ থাকবে। সম্প্রচারের সময় সেই ক্যামেরার দৃশ্য ব্যবহার করা হতে পারে। পাশাপাশি, কেউ রেফারির সঙ্গে খারাপ আচরণ করলে বা খারাপ কথা বললে সেটাও ক্যামেরায় ধরা পড়বে।

সাপোর্ট স্টাফদের হাতে ট্যাব

এতদিন কোনো খেলোয়াড় বদলাতে হলে চতুর্থ রেফারির কাছে গিয়ে বলতে হতো। এখন প্রতিটি দলের সাপোর্ট স্টাফদের হাতে ট্যাব দেওয়া থাকবে। তার মধ্যেই পরিবর্ত খেলোয়াড়ের নাম জানিয়ে আবেদন করতে পারবেন তারা। এতে ভুল কমবে এবং দ্রুত যোগাযোগ হবে।

অফসাইডে আরও উন্নত প্রযুক্তি

ক্লাব বিশ্বকাপে অ্যাডভান্সড সেমি অটোমেটেড অফসাইড প্রযুক্তি ব্যবহার করা হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা, একাধিক ক্যামেরা, বলে লাগানো সেন্সর থেকে আরও দ্রুত তথ্য সংগ্রহ করা যাবে। অফসাইডের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তা কাজে লাগানো হবে।

গোলরক্ষকের আট সেকেন্ডের নিয়ম

ছয় সেকেন্ডের বদলে গোলরক্ষকেরা এখন আট সেকেন্ড বল ধরে রাখতে পারবেন। সেই নিয়ম লঙ্ঘন করলে ইনডিরেক্ট ফ্রিকিকের পরিবর্তে এবার থেকে কর্নার কিক দেওয়া হবে।

পেনাল্টি কিকে ‘ডাবল টাচ’

পেনাল্টি কিকের সময় খেলোয়াড়ের পা বলে দু’বার স্পর্শ করলে আবার তাকে শট মারতে দেওয়ার আগে প্রথম কিক খতিয়ে দেখা হবে। অনিচ্ছাকৃত হলে তিনি আবার কিক নিতে পারবেন। ইচ্ছাকৃত হলে গোল বাতিল করা হবে।

রেফারির সঙ্গে কথা বলবেন শুধু অধিনায়ক

কোনো সিদ্ধান্তের প্রতিবাদ করতে হলে রেফারিকে আপত্তির কথা জানাতে পারবেন শুধু অধিনায়ক। বাকি খেলোয়াড়রা রেফারিকে ঘিরে ধরতে পারবেন না। সে ক্ষেত্রে হলুদ কার্ড দেখাতে পারেন রেফারি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর