মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

ঢাকায় মেয়েদের সাফে অংশ নেবে না ভারত

খেলা ডেস্ক

প্রকাশিত:
১২ জুন ২০২৫, ১৮:১৬

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ১১ থেকে ২২ জুলাই ঢাকার কিংস অ্যারেনায় হবে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। শুরুতে পাঁচটি দেশ এই টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ভারত নাম প্রত্যাহার করে নিয়েছে।

দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশনের (সাফ) একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে কী কারণে ভারত প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে, সেটা জানায়নি দেশটি। ভারত না থাকায় বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান—এই চার দেশ নিয়ে হবে সাফের এবারের আসর।

২০১৮ সালে প্রথম অনূর্ধ্ব-১৮ বয়সভিত্তিক পর্যায়ে হয়েছিল নারী সাফ। সেবার বাংলাদেশ চ্যাম্পিয়ন আর ভারত হয় তৃতীয়। এরপর কখনো অনূর্ধ্ব-১৯, কখনো অনূর্ধ্ব-২০ পর্যায়ে অনুষ্ঠিত টুর্নামেন্টগুলোতে নিয়মিত অংশ নেয় ভারত। এই প্রতিযোগিতায় দুবার চ্যাম্পিয়ন (২০২২ সালে এককভাবে এবং ২০২৪ সালে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে) আর একবার রানার্সআপ তারা।

ভারত নাম প্রত্যাহার করায় টুর্নামেন্টের ফরম্যাটেও বদল এসেছে। এখন চার দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অন্যের সঙ্গে দুবার করে খেলবে। একটি দল ছয়টি করে ম্যাচ পাবে। শীর্ষ পয়েন্টধারী দলের হাতে উঠবে ট্রফি।

‎ভারত না থাকায় বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেড়েছে। বর্তমান চ্যাম্পিয়নও বাংলাদেশ। এখন পর্যন্ত পাঁচ আসরের চারবারই শিরোপা জিতেছেন বাংলাদেশের মেয়েরা। শুধু ২০২২ সালের ফাইনালে ভারতের কাছে হেরে যান তাঁরা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর