মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

খাদ্য উপদেষ্টা

দুর্গত এলাকায় খাদ্যসংকট নিরসনে বরাদ্দ বৃদ্ধি করেছে সরকার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১২ জুন ২০২৫, ১৭:৪৬

কুমিল্লায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর খাদ্যসংকট নিরসনে ওএমএস (ওপেন মার্কেট সেল) কার্যক্রমের বরাদ্দ বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

আজ বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১২টার দিকে কুমিল্লা সার্কিট হাউসে জেলা প্রশাসক ও খাদ্য সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের অফিসারদের সঙ্গে মতবিনিময়সভা শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।

খাদ্য উপদেষ্টা আরো বলেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত যেসব এলাকায় খাদ্য ঘাটতি তৈরি হয়েছে, সেখানে অতিরিক্ত ওএমএস কার্যক্রম চালু করার জন্য সরকার ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে। আমরা দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট এলাকাগুলোতে সহায়তা পৌঁছানোর চেষ্টা করছি। জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’

কুমিল্লা নগরীর কয়েকটি খাদ্য গুদামের জলাবদ্ধতা সমস্যা সমাধান করা হবে জানিয়ে তিনি বলেন, ‘কুমিল্লা নগরীর ধর্মপুর এলাকায় সরকারি খাদ্য গুদামে জলাবদ্ধতার কারণে মজুদকৃত খাদ্যদ্রব্য ঝুঁকির মধ্যে রয়েছে। পাশাপাশি কালিয়াজুড়ি এলাকার রেকর্ড রুমেও একই ধরনের জলাবদ্ধতা লক্ষ করা গেছে। এই সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরো বলেন, খাদ্য গুদাম এবং রেকর্ড রুমের অবকাঠামোগত দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। দালানগুলো যাতে টেকসই হয় ও জলাবদ্ধতা মোকাবেলা করতে পারে, সেই লক্ষ্যে দ্রুত কাজ শুরু করা হবে।

এ সময় জেলা প্রশাসক আমিরুল কায়সার সহ জেলা খাদ্য নিয়ন্ত্রক, গুদাম কর্মকর্তা, এবং অন্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর