মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

৮ দিন পর শুক্রবার খুলছে আহসান মঞ্জিল

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১২ জুন ২০২৫, ১৫:৪৯

টানা ঈদের ছুটির পর আগামীকাল শুক্রবার (১৩ জুন) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে ঐতিহাসিক আহসান মঞ্জিল জাদুঘর।

ঈদুল আজহার সরকারি ছুটি উপলক্ষে ৫ জুন থেকে ১২ জুন পর্যন্ত এটি বন্ধ ছিল।

তবে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ আনন্দে শামিল করতে ঈদের দিন (৭ জুন) এটি উন্মুক্ত রাখা হয়েছিল।

বৃহস্পতিবার (১২ জুন) সরেজমিনে দেখা যায়, সাপ্তাহিক বন্ধ থাকায় মূল ফটকে তালা লাগানো। ভেতরে ও চারপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। কর্মীরা চেয়ার-টেবিল, টিকিট কাউন্টারসহ বিভিন্ন স্থানে পানি দিয়ে ধোয়ামোছার কাজ করছেন। দর্শনার্থীদের নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করতে নিরাপত্তা কর্মী ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে সভাও করেছে কর্তৃপক্ষ।

আহসান মঞ্জিলের ডিসপ্লে অফিসার মো. মোস্তফা কামাল বলেন, ঈদের ছুটি শেষ হলেও আমেজ এখনো রয়ে গেছে। ঈদের সময় সাধারণত সবচেয়ে বেশি দর্শনার্থীর ভিড় থাকে এখানে। কয়েকদিন বন্ধ থাকার কারণে এবার দর্শনার্থীর চাপ আরও বাড়বে। এ কারণে নিরাপত্তা ও নাগরিক সেবা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের নিজস্ব আনসার বাহিনীর পাশাপাশি পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তাও থাকবে।

তবে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধের বিষয়টি অনেক দর্শনার্থী না জানায় সকালে ঢাকা ও আশপাশের এলাকা থেকে বহু মানুষ আহসান মঞ্জিলে এসে ফিরে যান। কেউ কেউ বিরক্তি ও হতাশাও প্রকাশ করেন।

রূপগঞ্জ থেকে আসা দর্শনার্থী জোনায়েদ বলেন, ঈদের ছুটিতে পরিবার নিয়ে ঢাকার ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখার পরিকল্পনা করেছি। রাস্তা ফাঁকা, সময়ও হাতে। অনেক জায়গা ঘুরে এসেছি, তবে আহসান মঞ্জিলে এসে মন খারাপ হয়ে গেল। জানতাম না বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ।

ঐতিহাসিক গুরুত্ব ও স্থাপত্যশৈলীতে সমৃদ্ধ আহসান মঞ্জিল এক সময় ছিল ঢাকার নবাবদের রাজপ্রাসাদ। রাজধানীর ইসলামপুরে বুড়িগঙ্গার তীরে অবস্থিত এই ভবন বর্তমানে জনপ্রিয় একটি যাদুঘর। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও নবাবদের জীবনযাত্রা সম্পর্কে জানতে আগ্রহীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ গন্তব্য।

প্রতিদিন শনিবার থেকে বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত টিকিট কেটে ভেতরে প্রবেশ ও ঘোরাফেরার সুযোগ পাবেন দর্শনার্থীরা। বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ থাকবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর