মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

স্বরাষ্ট্র উপদেষ্টা

ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক ছিল

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৯ জুন ২০২৫, ১৬:৪৫

ঈদুল আজহার সময় দেশে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৯ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী থানা পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।

পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা থানার ডিউটি অফিসারের ডেস্ক, নারী ও শিশু সেবা ডেস্ক, হাজতখানা এবং থানার অন্যান্য অংশ ঘুরে দেখেন। তিনি পুলিশ সদস্যদের থাকার ব্যবস্থা ও খাবারের মান সম্পর্কেও খোঁজখবর নেন।

এ সময় তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন জাহাঙ্গীর আলম।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঈদের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক ছিল। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া রাজধানীসহ দেশের অন্যান্য স্থানে কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ঈদ ও ঈদ-পরবর্তী ছুটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র উপদেষ্টা রাজধানীর বিভিন্ন থানা পরিদর্শন করছেন। তারই অংশ হিসেবে আজ তিনি যাত্রাবাড়ী থানা পরিদর্শন করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর