মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

কানাডার হ্রদে ডুবে প্রাণ গেল বাংলাদেশি পাইলট ও ব্যবসায়ীর

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৯ জুন ২০২৫, ১৩:২০

কানাডার অন্টারিওর একটি হ্রদে নৌকা ডুবে বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু এবং বিজিএমইএ’র সাবেক ভাইস প্রেসিডেন্ট ও টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লা হিল রাকিবের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় রোববার (৮ জুন) অন্টারিওর প্রদেশের লিনজি শহরের একটি হ্রদে নৌকায় ঘুরতে পানিতে ডুবে প্রাণ হারান তারা।

জানা গেছে, সাইফুজ্জামান গুড্ডু তার স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে স্থানীয় সময় শনিবার (৭ জুন) ঢাকা থেকে টরন্টো আসেন। সেখান থেকে রোববার তারা টরন্টো থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরের লিনজি শহরে গিয়ে একটি কটেজে ওঠেন। পরে দুপুরের দিকে সাইফুজ্জামান, তার বন্ধু আব্দুল্লা হিল রাকিব ও রাকিবের ছেলে একটি ছোট নৌকা নিয়ে হ্রদে নামেন। এসময় হ্রদের তীরে দাঁড়িয়ে সাইফুজ্জামানের স্ত্রী ও ছোট মেয়ে মোবাইলে ভিডিও করছিলেন। হঠাৎ করে নৌকাটি উল্টে যায়। এসময় রাকিবের ছেলে সাঁতরে পাড়ে উঠে আসলেও সাইফুজ্জামান ও রাকিব পানিতে তলিয়ে যান। পরে উদ্ধারকারীরা তাদের মৃতদেহ উদ্ধার করে।

কানাডার মিসিসগায় বসবাসরত সাইফুজ্জমানের আত্মীয় ফাহমিদা টনি বিষয়টি নিশ্চিত করে স্থানীয় সাংবাদিকদের জানান, সাইফুজ্জামান অত্যন্ত অভিজ্ঞ একজন পাইলট ছিলেন।

অন্টারিও প্রাদেশিক পুলিশ জানিয়েছে, রোববার বিকেলে কাওয়ার্থা লেইকস অঞ্চলের একটি হ্রদে নৌকা উল্টে যাওয়ার ঘটনায় দুই ব্যক্তি মারা গেছেন। নৌকাটিতে তিনজন পুরুষ ছিলেন। তাদের মধ্যে একজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন। নৌকায় থাকা তিনজনের কারো শরীরে কোনো লাইফ-জ্যাকেট ছিল না।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর