মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

নতুন আলোচনায় দীপিকার পুরোনো প্রেম, মুখ খুললেন মডেল মুজম্মেল

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৯ জুন ২০২৫, ১২:০০

রণবীর সিংয়ের সঙ্গে সংসার গড়ার আগে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের একাধিক প্রেমের গুঞ্জন বহুবার আলোচনায় এসেছে। তবে এবার প্রকাশ্যে এলো তার এক পুরোনো সম্পর্কের নতুন অধ্যায়। মডেল ও অভিনেতা মুজম্মেল ইব্রাহিম এক সাক্ষাৎকারে দাবি করেছেন, দীপিকার সঙ্গে তার একটি প্রেমের সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের অনেক অজানা অধ্যায় এবার সামনে এনেছেন তিনি।

সাক্ষাৎকারে মুজম্মেল জানান, দীপিকা যখন নতুন করে বলিউডে নিজের জায়গা গড়তে মুম্বাইয়ে এসেছিলেন, তখন দুজনের মধ্যে একটি প্রকৃত প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এমনকি দীপিকাই প্রথম প্রেমের প্রস্তাব দিয়েছিলেন বলেও দাবি করেছেন মুজম্মেল। তিনি বলেন, 'তখন আমাদের জীবন ছিল খুবই সাধারণ। বৃষ্টির দিনে অটোরিকশায় ঘোরা, গান শোনা, আর একে অপরের সঙ্গে সময় কাটানো আমাদের জন্য ছিল দারুণ আনন্দের।'

এক স্মৃতির কথা উল্লেখ করে মুজম্মেল বলেন, 'একবার দীপিকার পছন্দের গান বাজানোর জন্য আমি অটোরিকশা চালককে অনুরোধ করি। সেই চালক টানা দেড় ঘণ্টা গান বাজিয়েছিলেন। দীপিকা খুব খুশি হয়েছিল সেদিন।'

মুজম্মেল আরও জানান, সেই সময় তিনি একজন প্রতিষ্ঠিত মডেল ও অভিনেতা ছিলেন, আর দীপিকা ছিলেন নতুন মুখ। তাদের প্রথম সাক্ষাৎ হয়েছিল এক ফ্যাশন শোতে। 'গ্ল্যাডর্যাগস নামের একটি শোতে আমরা দুজনই অংশ নিই। সেখান থেকেই বন্ধুত্ব, এরপর প্রেম,' বলেন মুজম্মেল।

প্রায় দুই বছর ধরে তাদের মধ্যে সম্পর্ক ছিল বলে জানিয়েছেন তিনি। তবে শেষ পর্যন্ত তাদের প্রেমে ভাঙন ধরে। ব্রেকআপ প্রসঙ্গে মুজম্মেল বলেন, 'বিচ্ছেদের পরও আমাদের মধ্যে তিক্ততা ছিল না। কিছুদিন যোগাযোগ বন্ধ ছিল, তবে পরে আমরা আবার কথা বলতে শুরু করি। একে অপরের সাফল্যে সবসময় শুভেচ্ছা জানিয়েছি।' তিনি আরও বলেন, দীপিকার রণবীর সিংয়ের সঙ্গে বিয়ের পর তাদের সব যোগাযোগ চূড়ান্তভাবে শেষ হয়ে যায়।

বর্তমানে দীপিকা পাড়ুকোন বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের একজন। মুজম্মেল জানান, প্রাক্তন প্রেমিকা হিসেবে নয়, একজন সহকর্মী হিসেবে দীপিকার সাফল্যে তিনি গর্ব অনুভব করেন। তার ভাষায়, 'দীপিকা এখন সুপারস্টার। ওকে দেখে আমি আনন্দিত এবং গর্বিত। সবসময় ওর সুখের জন্য প্রার্থনা করি। আমি ওর একজন বড় ভক্ত।'


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর