মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের

স্বরাষ্ট্র উপদেষ্টা

দুর্নীতিবাজরা নেই, তাই গরুর দাম কম

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৫ জুন ২০২৫, ১৫:১৬

আওয়ামী লীগ ক্ষমতায় নেই, আর নেই দুর্নীতিবাজরাও। তাই গরু কেনার মতো টাকাও অনেকের হাতে নেই।

অন্যদিকে, গরুর সরবরাহ তুলনামূলকভাবে বেড়েছে। এসব কারণেই কোরবানির পশুর বাজারে এবার গরুর দাম কম বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে রাজধানীর গাবতলীতে কোরবানির পশুর হাট পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা হাটে আগত কোরবানির পশুর ক্রেতা-বিক্রেতা ও সেবাদানকারীদের সঙ্গে কথা বলেন। বাজারের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনাও নিয়ন্ত্রণে আছে। সবাই সহযোগিতা করলে ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা আরও স্বস্তিদায়ক হবে।

টিকিটের দাম বেশি এবং গাড়ির সংকট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, টিকিটের দাম বেশি নেওয়ার বিষয়ে এখনো কেউ আমার কাছে অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি দেখা হবে। একই সঙ্গে পরিবহনের সংখ্যা বাড়ানোর দিকেও কাজ করা হবে।

এদিন গাবতলী হাটে বৃষ্টির কারণে পানি জমে কাদা তৈরি হয়েছে। এতে ক্রেতা, বিক্রেতা ও হাট সংশ্লিষ্টদের ভোগান্তি পোহাতে হচ্ছে। বিষয়টি নজরে আনলে ইজারাদারদের দিকে ইঙ্গিত করে উপদেষ্টা বলেন, কাঁদা সরাতে বালু ফেলার বিষয়টি তারা দেখবে।

পরিদর্শনের সময় গাবতলী বাস টার্মিনাল থেকে পায়ে হেঁটে হাটে প্রবেশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পথে তিনি সাধারণ যাত্রী, পরিবহন শ্রমিক, পশু কিনে ফেরত যাত্রী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সেবাদানকারীদের সঙ্গে কথা বলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর