মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

ঈদের আগে শেষ কর্মদিবস আজ, কাল থেকে লম্বা ছুটি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৪ জুন ২০২৫, ১১:০৫

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ মঙ্গলবার (৪ জুন) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস। আগামী বৃহস্পতিবার (৫ জুন) থেকে শুরু হচ্ছে টানা ১০ দিনের ছুটি, যা চলবে ১৪ জুন পর্যন্ত। এ সময় সব সরকারি অফিস বন্ধ থাকবে এবং ১৫ জুন (রবিবার) থেকে অফিস কার্যক্রম আবার শুরু হবে।

ঈদ উপলক্ষে সরকার চলতি বছরের অন্যতম দীর্ঘ ছুটির ব্যবস্থা করেছে। গত ৬ মে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে ১১ ও ১২ জুন (মঙ্গলবার ও বুধবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়। একইসঙ্গে ঈদের আগে ১৭ ও ২৪ মে, দুই শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্তও গৃহীত হয়, যাতে করে সরকারি কর্মদিবসের ভারসাম্য রক্ষা হয়।

পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয় ৭ মে প্রজ্ঞাপন জারি করে ১১ ও ১২ জুনের ছুটি নিশ্চিত করে এবং জানায়, আগেই নির্ধারিত ১৭ ও ২৪ মে অফিস খোলা থাকবে।

এর ফলে ঈদুল আজহার আগে-পরে মিলিয়ে এবার সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা ১০ দিনের ছুটি, যা সাম্প্রতিককালের সবচেয়ে দীর্ঘ ঈদ ছুটির একটি। এর আগে ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ৯ দিনের ছুটি পেয়েছিলেন তারা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর