মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

দলকে ফাইনালে তুলেও শাস্তি পেলেন শ্রেয়াস আইয়ার

খেলা ডেস্ক

প্রকাশিত:
২ জুন ২০২৫, ১৪:৩১

১১ বছর পর আইপিএলের ফাইনালে উঠল পাঞ্জাব। যেখানে তাদের প্রতিদ্বন্দ্বী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পাঞ্জাবের মতো বেঙ্গালুরুও কখনও জেতেনি আইপিএল। যার অর্থ, মঙ্গলবারের ফাইনালে নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে আইপিএল।

পাঞ্জাবকে ফাইনালে তুলেও স্বস্তিতে নেই অধিনায়ক শ্রেয়াস আইয়ার। কোয়ালিফায়ারে মুম্বাই ও পাঞ্জাব দুই দলই নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে পারেনি। যার কারণে দুই অধিনায়ক ও দলের খেলোয়াড়দের মোটা অঙ্কের জরিমানা দিতে হয়েছে। 

পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে ২৪ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ লাখ টাকা) জরিমানা করা হয়েছে। কারণ এ মৌসুমে এটি তাদের দ্বিতীয়বার স্লো ওভার রেটের ঘটনা। দলের বাকি খেলোয়াড়দের প্রত্যেককে ৬ লাখ রুপি বা ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা দিতে হবে।

অন্যদিকে, মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে গুনতে হচ্ছে ৩০ লাখ রুপি (বাংলাদেশি টাকায় প্রায় ৪৩ লাখ)। কারণ এটা তাদের তৃতীয়বারের মতো স্লো ওভার রেটের ঘটনা। দলের অন্যান্য খেলোয়াড়দেরকেও ১২ লাখ রুপি করে বা ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা দিতে হচ্ছে।

আগে এই নিয়ম তিনবার ভাঙলে অধিনায়ককে এক ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হতো। গত মৌসুমে হার্দিক পান্ডিয়া এমন শাস্তি পেয়েছিলেন। তবে এবার নতুন নিয়ম অনুযায়ী নিষেধাজ্ঞার পরিবর্তে শুধু আর্থিক জরিমানাই হচ্ছে। তাই পান্ডিয়াকে এবার খেলা থেকে বিরত থাকতে হচ্ছে না। 

আহমেদাবাদে পাঞ্জাবের জয়ের নায়ক শ্রেয়াস আইয়ার। ৪১ বল খেলে ৮৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেই এক ওভার হাতে রেখেই দলকে জয় এনে দেন পাঞ্জাব অধিনায়ক। ৮টি ছক্কা মেরেছেন আইয়ার। যার সর্বশেষটি জয়সূচক শট হয়ে আছে। রোববার (১ জুন) মুম্বাই ইন্ডিয়ান্সের ২০৩ রান তারা ছাড়িয়ে গেছে ৬ বল হাতে রেখে। 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর