মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা, বাদ পড়লেন তারকা খেলোয়াড়

খেলা ডেস্ক

প্রকাশিত:
৩১ মে ২০২৫, ১৩:৪৪

২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে মহাদেশীয় প্রতিটি দলের এখনও ৪টি করে ম্যাচ বাকি। বিশ্বকাপ বাছাইপর্বের চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের জন্য আর্জেন্টিনা জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। 

দলে ফিরেছেন অধিনায়ক লিওনেল মেসি। ইনজুরির কারণে আগের স্কোয়াডে ছিলেন না আর্জেন্টিনার অধিনায়ক। বর্তমানে ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত ফর্মে আছেন এই তারকা খেলোয়াড়। 

আর্জেন্টিনা আগামী ৬ জুন সান্তিয়াগো দে চিলিতে চিলির বিপক্ষে মুখোমুখি হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সকাল ৭টায় এবং ১১ জুন মনুমেন্টাল স্টেডিয়ামে কলম্বিয়ার বিপক্ষে দ্বিতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়। 

আর্জেন্টিনার এবারের স্কোয়াডে বেশ কিছু চমক এসেছে। উল্লেখযোগ্য হলো- বেলগ্রানোর তরুণ ডিফেন্ডার মারিয়ানো ত্রোইলো এবং রিভার প্লেটের উদীয়মান মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোকে দলে অন্তর্ভুক্তি করা হয়েছে। এই দুই খেলোয়াড়ের এখনো আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়নি। সাম্প্রতিক তাদের পারফরম্যান্স কারণে স্কালোনির নজরে এসেছে তারা। 

এদিকে প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়েছেন চারজন খেলোয়াড়। নিকোলাস দোমিঙ্গেজ (ইনজুরি), আলেহান্দ্রো গারনাচো, ভালেন্টিন কাস্তেলানোস এবং আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (আংশিক চোট)।

স্কালোনির এই স্কোয়াডে তরুণ ও সিনিয়রদের অভিজ্ঞতার এক চমৎকার মিশ্রণ দেখা যাচ্ছে। যা ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে স্কালোনির দৃষ্টিভঙ্গির প্রতিফলন। 

আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াড: লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেজ, ওয়াল্টার বেনিতেজ, জেরোনিমো রুলি, মারিয়ানো ট্রয়লো, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্ডি, নাহুয়েল মোলিনা, লিয়েনার্দো বালের্দি, ভ্যালেন্টিন বার্কো, জন ফয়েথ, কেভিন লোমোনাকো, নিকোলাস তালিয়াফিকো, ফাকুন্দো মেদিনা, লিয়েন্দ্রো পারেদেস, এনজো বারেনেচিয়া, এনজো ফার্নান্দেজ, এজাকুয়েল প্যালাসিওস, থিয়েগো আলমাদা, নিকো পাজ, রদ্রিগো ডি পল, জিওভান্নি লো সেলসো, জিউলিয়ানো সিমিওনে, আনহেল কোরেয়া, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো ও লাউতারো মার্টিনেজ। 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর