মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের

টোকিওতে প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৮ মে ২০২৫, ১৮:৩২

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী ও জাপান-বাংলাদেশ সংসদীয় বন্ধুত্ব লীগের (জেবিপিএফএল) সভাপতি তারো আসো ।

বুধবার (২৮ মে) জাপানের টোকিওতে ইম্পেরিয়াল হোটেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় ৷

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমকে এসব তথ্য জানানো হয় ৷

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চারদিনের সরকারি সফরে জাপান গেছেন।

বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ৫ মিনিটে প্রধান উপদেষ্টা টোকিও পৌঁছান৷

মঙ্গলবার রাত ২টা ১০ মিনিটে অধ্যাপক ইউনূস ও তার সফরসঙ্গীদের বহনকারী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইট জাপানের উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন।

জাপান সফরে প্রধান উপদেষ্টা নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দেবেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। আগামী ৩১ মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর