মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

একই ক্লাবের হয়ে খেলতে যাচ্ছেন মেসি-রোনালদো

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৬ মে ২০২৫, ১১:১১

বিশ্বকাপের মতো করে বড় পরিসরে ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে ফিফা। বিশাল আকারে এবারই প্রথম ৩২ দল নিয়ে ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে আগামী ১৫ জুন থেকে শুরু হবে এই টুর্নামেন্ট আর শেষ হবে ১৩ জুলাই। যা নিয়ে বড় পরিকল্পনা সাজাচ্ছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। 

নতুন ফরম্যাটের এই ক্লাব বিশ্বকাপে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো অবশ্য একটা উপায় বের করার বার্তা দিয়েছেন। আর তা হলো, 'ক্লাব বিশ্বকাপে রোনালদো খেলতেই পারে। কিছু ক্লাব বিষয়টি নিয়ে কথা বলছে। তারা ক্লাব বিশ্বকাপকে সামনে রেখে তাকে দলে ভেড়াতে আগ্রহী। হাতে আরও কিছু সময় বাকি আছে। দেখা যাক।’ 

আসন্ন ক্লাব বিশ্বকাপে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে এক দলে দেখতে চান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ইউটিউবার স্পিডের শো আইশোস্পিডে এমন প্রত্যাশার কথা জানান তিনি। ইনফান্তিনো বলেন, ‘মেসি-রোনালদোকে এক দলে খেলতে দেখলে ভীষণ ভালো লাগবে। ভাবুন তো, ক্লাব বিশ্বকাপে দুজন একই দলে খেলছে। এটা হবে খুবই বিশেষ একটা ব্যাপার।’

ক্লাব বিশ্বকাপে খেলার কোনো সম্ভাবনা আপাতত রোনালদোর নেই। তার ক্লাব আল-নাসের টুর্নামেন্টে উঠতে পারেনি। সৌদি প্রো লিগ থেকে শুধু একমাত্র ক্লাব আল-হিলাল খেলবে। মেসির ক্লাব ইন্টার মায়ামি খেলবে আয়োজক দেশের ক্লাব হিসেবে। মায়ামিতে যোগ দিতে পারেন রোনালদো এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে। এছাড়া টুর্নামেন্টে অংশ নিচ্ছে এমন ক্লাব সিআরসেভেনকে কিনতে পারে।  

হালসিটি থেকে কাসাব্লাঙ্কায় যোগ দেয়া মরক্কোর ফুটবলার নরদিন আম্রাবাত বলেন, ‘এটা সত্য। কাসাব্লাঙ্কার প্রেসিডেন্ট খুবই আশাবাদী। তিনি বড় কিছু নাম নিয়ে কাজ করছেন। রোনালদো তাদের মধ্যে একজন।’ 

উল্লেখ্য, আগামী ৩০ জুন আল নাসরের সঙ্গে রোনালদোর চুক্তি শেষ হয়ে যাচ্ছে। ক্লাবটির সাথে রোনালদো চুক্তি নবায়ন করবে কিনা তাও নিশ্চিত নয়। ক্লাব বিশ্বকাপকে ঘিরে বেশ কিছু ক্লাবে সিআরসেভেনের যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।এদের মধ্যে ইন্টার মায়ামি, ক্লাসাব্লাঙ্কা, ব্রাজিলের বোটাফোগো উল্লেখযোগ্য। 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর