মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

হামজাদের ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৫ মে ২০২৫, ১১:২১

দীর্ঘদিন পর সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় স্টেডিয়ামে ফিরছে ফুটবল। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচটি মাঠে গড়াবে আগামী ১০ জুন। বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট দুপুর ১২ টায় ছাড়ার কথা ছিল। বাফুফে সোয়া এগারোটার দিকে জানায় রাত আটটা থেকে অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাই থেকে ফুটবলপ্রেমীরা টিকিটি সংগ্রহ করতে পারবেন। তাই রাত আটটার আগে থেকেই ফুটবলপ্রেমীরা টিকিফাই ডট লাইভের ওয়েবসাইটে ছিলেন। 

নির্ধারিত সময়ের কয়েক মিনিট পর বাফুফের টিকিটিং পার্টনার বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের অপশন লাইভ করে। শুরুর দিকে কয়েক মিনিট বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ অপশনে ক্লিক করে ভেতরে প্রবেশ করা গেলেও পরবর্তীতে তাও আর হয়নি। আবার যখন প্রবেশ করা গেছে তখন কিছু গ্যালারীর টিকিটি সোল্ড আউট শো করে। এ নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে দেখা দেয় বিরুপ প্রতিক্রিয়া। 

বিভিন্ন গ্রুপ ও পেজে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ টিকিট সংগ্রহ করেছে কে এই সংক্রান্ত নানা পোস্ট ভেসে বেড়াচ্ছে।  অনেকে ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করেও টিকিট কাটতে পারেননি। আবার কেউ কেউ বহুল কাঙ্খিত টিকিট পেয়ে তৃপ্তির হাসি দিচ্ছেন।  

বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস টিকিটের বিষয়টি দেখভালের দায়িত্বে আছেন। তিনি ফুটবলপ্রেমীদের ভোগান্তি ও আগ্রহ নিয়ে বলেন, 'আমরা টিকিফাইয়ের সঙ্গে যোগাযোগ রাখছি। তারা জানিয়েছে, এক সঙ্গে লক্ষাধিক হিট হওয়ায় তাদের সার্ভারে সমস্যা হয়। বাফুফের পক্ষ থেকে তাদেরকে সার্ভার স্বাভাবিক ও সচল রাখার জন্য নির্দেশনা দেয়া হয়েছে যেন ফুটবলপ্রেমীরা সহজে টিকিট সংগ্রহ করতে পারেন।'

সব মিলিয়ে ৯টি ক্যাটাগরির ১৮ হাজার ৩০০ টিকেট বিক্রি করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে যে কোনো ব্যক্তি তার জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকিট ক্রয় করতে পারবেন।

টিকিট কেনার নিয়ম
দর্শককে নিজের নাম, মোবাইল নম্বর ও জন্মতারিখ দিয়ে নিবন্ধন করতে হবে। এরপর চেকআউট প্রসেসে গিয়ে ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মূল্য পরিশোধ করতে পারবেন। পেমেন্ট সম্পন্ন হলে ই-মেইলে টিকিটের কপি চলে যাবে।

এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ ১০ জুন সন্ধ্যা ৭টায় সিঙ্গাপুরের মুখোমুখি হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। খেলা শুরুর দুই ঘণ্টা আগে স্টেডিয়ামের গেট খুলে দেয়া হবে।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর