মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৭৪৪

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৪ মে ২০২৫, ১৩:৫২

সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১৭৪৪ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আছেন ১১৩০ এবং অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৬১৪ জন।

শনিবার (২৪ মে) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১১৩০ আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৬১৪ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১৭৪৪ জনকে।

অভিযানিক কার্যক্রমে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, তিনটি পিস্তল, একটি দেশীয় শুটারগান, তিনটি দেশীয় এলজি, তিনটি ম্যাগাজিন এবং ৩৮ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

এই ধরনের বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর