মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

এনসিপি

নির্বাচন হলে হাসিনার থেকেও বড় ফ্যাসিস্ট হবে বিএনপি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২১ মে ২০২৫, ১৫:৪৮

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী বলেছেন, নির্বাচন হলে বিএনপি হাসিনার থেকেও বড় ফ্যাসিস্ট হিসেবে আবির্ভূত হবে।

বুধবার (২১ মে) দুপুরে রাজধানীতে এনসিপি ঢাকা মহানগরের আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে এনসিপি মহানগর উত্তর। সমাবেশ থেকে নির্বাচন কমিশনারদের পদত্যাগ দাবি করা হয়। বক্তারা বলেন, তড়িঘড়ি করে একটি বিতর্কিত কমিশন গঠন করা হয়েছে। যতদিন না কমিশন পদত্যাগ করছে, ততদিন আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।

বুধবার সকাল থেকেই আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে দলটির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদের সমালোচনা করে নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, তারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছেন। তাদের পদত্যাগে বাধ্য করব। এরা বাংলাদেশের অর্থনীতি ও আইন ব্যবস্থাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, আসিফ নজরুল ও সালেহউদ্দিনকে আমরা পদত্যাগ করতে বাধ্য করব। জনগণ যেভাবে আগের শাসকদের ছুড়ে ফেলেছে, আপনাদেরও ছুড়ে ফেলবে। নির্বাচন কমিশন পুনর্গঠন ছাড়া এনসিপি কোনো ভোটে অংশ নিতে দেবে না। ইসি এখন বিএনপির দলীয় কার্যালয়ের মতো কাজ করছে।

পাটোয়ারী আরও বলেন, বিএনপি এখন লাশের রাজনীতি শুরু করেছে। আওয়ামী লীগের টাকায় বিএনপি বড় বড় কথা বলছে। এমনকি নগর ভবন বন্ধ করে দিচ্ছে। বাংলাদেশে আর মুজিবীয় সংবিধান চলবে না।

ড. সালেহউদ্দিনকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি ভারত থেকে এসে দেশটির দালাল হয়ে গেছেন। জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় নির্বাচন হবে না। আপনি ভারতের প্রেসক্রিপশনে কাজ করছেন।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি জুলাইয়ের ঘোষণাপত্র নিয়ে টালবাহানা করছেন। জনগণের রক্তের সঙ্গে বেআইনি কাজ করছেন। এই ঘোষণাপত্র না দিলে আপনাকে দেশে থাকতে দেওয়া হবে না।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর