মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

সকাল, সন্ধ্যা না রাত?

রক্তচাপ মাপার সঠিক সময় কোনটি?

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২১ মে ২০২৫, ১২:৫১

রক্তচাপ সঠিকভাবে জানতে শুধু মেশিন থাকলেই হবে না, মানতে হবে কিছু নির্দিষ্ট নিয়মও। বিশেষজ্ঞদের মতে, দিনের বিভিন্ন সময়ে, বিভিন্ন শারীরিক অবস্থায় রক্তচাপের মাত্রা ওঠানামা করে। তাই নির্ভরযোগ্য রিডিং পেতে হলে সময় নির্বাচন ও কিছু সতর্কতা জরুরি। চলুন, জেনে নিই।

কখন মাপবেন রক্তচাপ?

১। সকালে ঘুম থেকে উঠে
রক্তচাপ মাপার সবচেয়ে ভালো সময় ঘুম থেকে ওঠার পর। তবে চা-কফি পান কিংবা কোনও শারীরিক পরিশ্রমের আগে নয়। এ ছাড়া প্রস্রাব সেরে ফেলার পর রিডিং নেওয়া আরও নির্ভরযোগ্য হয়।

এ সময় রক্তচাপ সাধারণত একটু কম থাকে, তাই এটিকে বেসলাইন হিসেবে ধরা যেতে পারে।

২। সন্ধ্যায় বা রাতে
দিনশেষে রক্তচাপ পরিমাপ করতে চাইলে খেয়াল রাখতে হবে যেন খাবারের আগে এবং কাজ বা ব্যায়ামের পর অন্তত ৩০ মিনিট বিশ্রাম নেওয়া হয়। এতে সঠিক রিডিং পাওয়া সহজ হয়।

কেন সময় মেনে রক্তচাপ মাপা জরুরি?
বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন একই সময়ে রক্তচাপ মাপলে শরীরের প্রকৃত অবস্থা বোঝা যায়। কখনও একদিন সকালে, তো কখনও রাতে মাপলে ফলাফল বিভ্রান্তিকর হতে পারে। ধারাবাহিকতা রক্তচাপ পর্যবেক্ষণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

একবার নয়, একাধিকবার মাপুন
রক্তচাপ মাপার সময় একবার মেপে সিদ্ধান্তে না পৌঁছনোই ভালো। অন্তত দুই থেকে তিনবার পরিমাপ করে তার গড় ফলাফল নিলে আরও নির্ভরযোগ্য রিডিং পাওয়া যায়।

চিকিৎসকেরা জানাচ্ছেন, প্রথম রিডিং প্রায়ই বেশি আসতে পারে। তাই দ্বিতীয় বা তৃতীয় রিডিং তুলনামূলকভাবে বেশি নির্ভরযোগ্য।

চিকিৎসকের পরামর্শ মেনে চলুন
যারা উচ্চ রক্তচাপের ওষুধ খান, তাদের ক্ষেত্রে ওষুধ গ্রহণের আগে ও পরে রক্তচাপ মাপতে বলা হতে পারে। চিকিৎসকের নির্দেশ মতো রক্তচাপ মাপলে ওষুধের কার্যকারিতা মূল্যায়ন করাও সহজ হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর