মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

জোভান-পায়েল-মনোজের ত্রিভুজ প্রেম!

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১২ জুন ২০২৩, ১৪:৪৪

গল্পটি তুমুল প্রেমের। তিনজন ভালো মনের মানুষের প্রেমের গল্পও বলা যায়।


ঘটনাচক্রে তিনটি হৃদয় একসঙ্গে জড়িয়ে যায়। কিন্তু এখানে প্রত্যেকেই নিজের স্বার্থ না দেখে, সর্বদা প্রত্যাশা করে- প্রিয় মানুষটির ভালো হোক।
এমনই এক ত্রিভুজ প্রেমের গল্পে ঈদের বিশেষ নাটক নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন। নাম রেখেছেন ‘নিজের খেয়াল রেখো’। এর প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল ও মনোজ প্রামাণিক।

নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, ‌এই গল্পে কেউ হয়তো জয়ী হয়, কিন্তু কেউ হেরে গিয়েও সবচাইতে বড় জয় পায়। কারণ প্রত্যেকেই নির্ভেজালভাবে অন্যের প্রতি বলতে পারে- নিজের খেয়াল রেখো...। মূলত আমার এবারের নির্মাণের মূল বার্তা এটাই। যদিও গল্পের ভেতরে উত্থান-পতন অনেক কিছুই রয়েছে। যেটা না দেখলে অনুমান বা অনুভব করা যাবে না।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদ উপলক্ষে শিগগিরই নাটকটি উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর