মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

মেসি

রোনালদো আর আমি যা করেছি, তা অনেক বেশি কৃতিত্বের দাবিদার

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৮ মে ২০২৫, ১৫:৩২

ফুটবল ইতিহাসে এমন দ্বৈরথ দেখা যায়নি আর কখনো। লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদো এমনই এক লড়াই ফুটবলকে উপহার দিয়েছেন একটা লম্বা সময় ধরে। এক যুগেরও বেশি সময় ধরে এই দুই তারকা কাঁপিয়েছেন ইউরোপিয়ান ফুটবল। আধিপত্য করেছেন ব্যালন ডি’অরের মঞ্চেও। এখন ক্যারিয়ারের শেষ ধাপে পৌঁছে পুরনো দিনগুলোর কথা মনে করেছেন মেসি।

ইউরোপীয় যাত্রা সাঙ্গ করে মেসি আর রোনালদো দুজনই এখন খেলছেন ইউরোপের বাইরে। যথাক্রমে ইন্টার মিয়ামি ও আল নাসরে খেলছেন তারা। এখন আর ইউরোপের কেন্দ্রবিন্দুতে নেই দুজনে। তবে পারস্পরিক শ্রদ্ধাটা রয়ে গেছে এখনও। সেটাই ফুটে উঠল সম্প্রতি ফরাসি পত্রিকা লে’কিপের ব্যালন ডি’অর অ্যাকাউন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে। মেসি স্মরণ করলেন তাদের দ্বৈত-শাসনের কথা।

মেসি বলেন, ‘এটা সবসময় একটা ‘লড়াই’ই ছিল, উদ্ধৃতি চিহ্ন দিয়ে বলতে হচ্ছে। তবে মাঠের খেলার হিসেব যদি করা হয়, তাহলে এটা সত্যিই সুন্দর ছিল। আমরা একে অপরকে আরও ভালো কিছু করার জন্য তাড়না দিয়েছি, কারণ আমরা দু’জনেই খুবই প্রতিদ্বন্দ্বিতার মানসিকতা নিয়ে খেলেছি। ও সবকিছুতেই যে কোনো মূল্যে জিততে চাইত।’

রোনালদোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাকে ইতিবাচকভাবে দেখেন মেসি। তিনি বলেন, ‘আমাদের জন্য তো বটেই, যারা ফুটবল ভালোবাসেন তাদের জন্যও এটা ছিল এক দারুণ সময়। আমি মনে করি, আমরা এত দীর্ঘ সময় ধরে যা করেছি, সেটা অনেক কৃতিত্বের দাবিদার। যেমনটা একটা প্রবাদ আছে, উপরে ওঠা সহজ, কিন্তু টিকে থাকা কঠিন। আমরা ১০ থেকে ১৫ বছর ধরে শীর্ষে ছিলাম। এটা ছিল অবিশ্বাস্য, এবং যারা ফুটবল উপভোগ করেন, তাদের জন্য দারুণ স্মৃতি।’

মেসি ও রোনালদোর এই দ্বৈরথ শুধু মাঠে গোল বা শিরোপা জেতার লড়াই ছিল না, ব্যালন ডি’অর জেতার দিক দিয়েও প্রতিদ্বন্দ্বিতা ছিল চরমে। ২০০৮ থেকে ২০২৩ সালের মধ্যে তারা মোট ১৩ বার এই পুরস্কার জিতেছেন। এর বাইরে শুধু লুকা মদরিচ (২০১৮) ও করিম বেনজেমা (২০২২) একবার করে এই শ্রেষ্ঠত্ব ভাঙতে পেরেছিলেন।

মেসির ঝুলিতে রয়েছে রেকর্ড ৮টি ব্যালন ডি’অর। রোনালদো জিতেছেন ৫ বার। যদিও পরিসংখ্যানে মেসি এগিয়ে, তবে তিনি নিজের সাফল্যের চেয়ে তাদের দ্বৈত শাসনকেই বেশি গুরুত্ব দিলেন। তিনি বলেন, ‘আমরা একে অপরকে প্রতিনিয়ত আরও ভালো করতে বাধ্য করেছি। এটা একটা সোনালী যুগই ছিল, যেখানে আমাদের দু’জনের পারফরম্যান্স দিয়ে ফুটবলের মান নির্ধারিত হতো।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর