মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

তিন দফা কমার পর বেড়েছে স্বর্ণের দাম

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৪ মে ২০২৫, ১২:৪৭

তিন দফা দাম কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য নির্ধারণ করে জানিয়েছে, প্রতি ভরি ২২ ক্যারেট মানের স্বর্ণের দাম এক হাজার ৫৬৩ টাকা বৃদ্ধি পেয়েছে।

আজ (১৪ মে) বুধবার থেকে এই নতুন দাম কার্যকর হবে উল্লেখ করে মঙ্গলবার (১৩ মে) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে এবং স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী:

২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন এক লাখ ৬১ হাজার ৫০০ টাকা,
১৮ ক্যারেটের এক ভরি বিক্রি হবে এক লাখ ৩৮ হাজার ৪২৮ টাকায়,
আর সনাতন পদ্ধতিতে তৈরি স্বর্ণের এক ভরির দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ১৪ হাজার ৪৩৫ টাকা।
রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ক্যারেটভেদে রুপার বর্তমান দাম হলো—

২২ ক্যারেট: প্রতি ভরি ২ হাজার ৮৪৬ টাকা,
২১ ক্যারেট: ২ হাজার ৭১৮ টাকা,
১৮ ক্যারেট: ২ হাজার ৩৩৩ টাকা,
এবং সনাতন পদ্ধতির রুপা: এক হাজার ৭৫০ টাকা।
এর ঠিক আগের দিন, সোমবার (১২ মে) প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম তিন হাজার ১৩৮ টাকা কমানো হয়েছিল। তবে সে হ্রাস স্থায়ী হয়নি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর