মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

অস্বাস্থ্যকর-মেয়াদোত্তীর্ণ খাবার

বাফেট প্যারাডাইজকে জরিমানা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪৭

অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ খাবারের অভিযোগে রাজধানীর ধানমন্ডির বাফেট প্যারাডাইজকে তিন লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নিরাপদ খাদ্যের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত ছিদ্দিকার নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে প্রতিষ্ঠানটির রান্নাঘরে অপরিচ্ছন্ন পরিবেশ, মেয়াদোত্তীর্ণ ও বাসি খাবার পাওয়া যায়। এরপর ম্যাজিস্ট্রেট প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত ছিদ্দিকা বলেন, আমরা অভিযানে বাসি খাবার, লেবেলবিহীন পণ্য, অস্বাস্থ্যকর পরিবেশসহ বিভিন্ন অনিয়ম পেয়েছি। তার পরিপ্রেক্ষিতে তাদের তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি আগামী এক মাসের মধ্যে সব ধরনের অনিয়ম দূর করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বাফেট প্যারাডাইজের ম্যানেজার রোমিও ডি কস্তা ভুল স্বীকার করে বলেন, মূলত গতকাল আমাদের কর্মীরা অন্যকাজে ব্যস্ত থাকায় সকাল সকাল রান্নাঘর গোছানো, মেয়াদোত্তীর্ণ খাবার নষ্ট করা সম্ভব হয়নি। তবে এরপর থেকে এমন ভুল যেন না হয়, সেদিকে আমরা লক্ষ্য রাখবো।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর