মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

মাদকের সাথে সম্পৃক্ত থাকায় চার শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ প্রশাসনের

কুবি প্রতিনিধি

প্রকাশিত:
৮ মে ২০২৫, ১৭:২৭

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হল থেকে মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় চার শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দিয়েছে হল প্রশাসন। দুই শিক্ষার্থীকে আজ (০৭ মে) বিকেলে ৫ টার মধ্যে এবং পরীক্ষা থাকায় বাকি দুই শিক্ষার্থীকে আগামীকাল পরীক্ষার পরপরই হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (০৭ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খাঁন।

চার শিক্ষার্থী হলেন–কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওয়াসিফুল ইসলাম সাদিফ, একই শিক্ষাবর্ষের লোকপ্রশাসন বিভাগের আরিফ আশহাফ, ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের সাইফ হাসান জিদনী এবং প্রত্নতত্ত্ব বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিল খান। এরমধ্যে ওয়াসিফুল ও আরিফকে আজ এবং জিদনী ও শাকিলকে আগামীকাল পরীক্ষা পরপরই হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

ধূমপান ও মাদকমুক্ত ক্যাম্পাস ঘোষণার পর থেকে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই অভিযানের অংশ হিসেবে গোপন গতকাল (০৬ মে) রাত ১১ টার দিকে বিজয়-২৪ হলে অভিযান চালিয়ে তিনটি কক্ষ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এরই সাথে চারজন শিক্ষার্থী সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া যায় বলে জানিয়েছেন হল প্রভোস্ট।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম বলেন, 'প্রভোস্টের চিঠির পরিপ্রেক্ষিতে তাদেরকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল শৃঙ্খলা কমিটির মিটিংয়ে তাদের বিষয়টি আলোচনা করা হবে। এরপর ওই শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'

বিজয়-২৪ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খাঁন বলেন, 'কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ওয়াসিফুল ইসলাম সাদিফ, লোকপ্রশাসন বিভাগের আরিফ আশরাফকে আজকেই হল ছেড়ে যেতে বলা হয়েছে। তারা দুজন ইতোমধ্যে চলে গেছে। অন্য দুজন শিক্ষার্থীর আগামীকাল (বৃহস্পতিবার) পরীক্ষা থাকায় তাদেরকে একদিন হলে থাকার সুযোগ দেওয়া হয়েছে। ফার্মেসি বিভাগের শিক্ষার্থী সাইফ হাসান জিদনী এবং প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী শাকিল খানকে পরীক্ষা শেষ হলে আগামীকালের মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।'


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর