মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

ঠাঁই হলো শিশু নিবাসে

২৭ দিনেও পরিচয় মেলেনি কুড়িয়ে পাওয়া সেই নবজাতকের

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
৮ মে ২০২৫, ১৬:৩৪

লক্ষ্মীপুরে রাস্তার পাশে পড়ে থাকা সেই নবজাতক শিশুটির ২৭ দিনেও পরিচয় মেলেনি। এতে বুধবার (৭ মে) সকালে রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের শিশু নিবাসে পুলিশ পাহারায় তাকে পাঠানো হয়েছে।

এর আগে ১১ এপ্রিল রাতে শিশুটিকে লক্ষ্মীপুর পৌর শহরের মিয়া রাস্তার মাথা এলাকার রাস্তা থেকে উদ্ধার করা হয়। এরপর থেকে সে সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

শিশুটিকে প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে পাঠানোর সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরুপ পাল, শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মুহাম্মদ ইসমাইল হাসান ও সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরীফ হোসেন প্রমুখ।

উদ্ধারের পর সদর হাসপাতালের এক নারী জানান, ঘটনার দিন শিশুটি সদর হাসপাতালে জন্ম নিয়েছে। তার পাশের বেডেই মাসহ শিশুটি ছিল। সন্ধ্যার পর থেকে আর তাদের দেখা যায়নি। শিশুটিকে প্রথম থেকেই শারীরিকভাবে অসুস্থ দেখা গেছে। প্রসূতির কাছ থেকে তার স্বামীর পরিচয় জানতে চাইলে বলেনি।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরুপ পাল বলেন, জন্মগতভাবে শিশুটির কিছু ত্রুটি আছে। তার মাথা ছোট ও হাত-পা বাঁকা ধরনের। তাকে শিশু নিবাসে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা জানান, সরকারি দায়িত্বে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল। চেষ্টা করেও তার পরিচয় শনাক্ত করা যায়নি। এতে তাকে প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের শিশু নিবাসে পাঠানো হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর