মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

বনভূমি উদ্ধারে পরিবেশ মন্ত্রণালয়ের বিশেষ টাস্কফোর্স গঠন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৮ মে ২০২৫, ১২:১২

দখলকৃত বনভূমি উদ্ধার কার্যক্রম আরও জোরদারে বিশেষ টাস্কফোর্স গঠন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।  

মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন থেকে বৃহস্পতিবার (৮ মে) বিষয়টি জানা গেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের বন-১ অধিশাখার উপসচিব তুষার কুমার পাল স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি গত ২৮ এপ্রিল জারি হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, কার্বন শোষণ বৃদ্ধি এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে বনায়ন বৃদ্ধির স্বার্থে সংশ্লিষ্ট বিধি-বিধান অনুসরণ করে দখলকৃত বনভূমি উদ্ধার ও উচ্ছেদ কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে টাস্কফোর্স গঠন করা হলো।

জেলা প্রশাসককে প্রধান করে গঠিত বিশেষ এ টাস্কফোর্সে সদস্য হিসেবে থাকবেন যৌথ বাহিনী, পুলিশ সুপার, বিজিবি ও আনসারের সদস্যরা। ১০ সদস্য বিশিষ্ট এ টাসফোর্সে আরও থাকবেন গণপূর্ত ও বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী, ইউএনও, প্রেসক্লাবের সভাপতি ও সংশ্লিষ্ট বিভাগীয় বন কর্মকর্তা।  

প্রজ্ঞাপন অনুযায়ী, জবরদলকৃত বনভূমি উদ্ধারের জন্য কর্মপরিকল্পনা প্রণয়ন ও নিয়মিত সভা করবে নতুন গঠিত এ টাস্কফোর্স। পাশাপাশি দখলকৃত বনভূমি উদ্ধার ও উচ্ছেদ কার্যক্রম ত্বরান্বিত ও এ সংক্রান্ত সব ধরনের সহযোগিতা প্রদান করবে টাস্কফোর্সটি। এছাড়া, বনভূমি উদ্ধারের অগ্রগতি নিয়মিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে জমা দেবে টাস্কফোর্সটি।

কমিটি প্রয়োজনে যেকোনও সদস্য কো-অপ্টও করতে পারবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে।  

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর