মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

কুবিতে প্রশ্নফাঁসের অভিযোগ তদন্তের জন্য উচ্চতর তদন্ত কমিটি গঠন

কুবি প্রতিনিধি

প্রকাশিত:
৭ মে ২০২৫, ১৮:৩৮

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলামের বিরুদ্ধে উঠা উত্তরপত্রসহ প্রশ্নফাঁসের অভিযোগ তদন্তের জন্য উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত ২৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ১০৩ তম সিন্ডিকেট সভায় এই কমিটি গঠন করা হয়েছে বলে আজ (০৭ মে) নিশ্চিত করেছেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

তিন সদস্য বিশিষ্ট উচ্চতর তদন্ত কমিটিতে আহবায়ক হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। এছাড়া সদস্য হিসেবে আছেন ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ তোফায়েল আহমেদ এবং সদস্য সচিব হিসেবে আছেন ডেপুটি রেজিস্ট্রার মোঃ দলিলুর রহমান।

এবিষয়ে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, 'গত সিন্ডিকেট সভায় তিন সদস্য বিশিষ্ট একটি উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ডকুমেন্টস নষ্ট হওয়ার আগে দ্রুত সময়ের মধ্যে কমিটির সদস্যদের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আহবান করা হয়েছে।'

উক্ত তদন্ত কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, 'এখনে চিঠিটি পাইনি। চিঠিটা পেলেই আমরা দ্রুত সময়ের মধ্যে একটি মিটিং করে কাজ শুরু করে দিব।'

উল্লেখ্য, গত ১১ মার্চ রাতে একটি বেনামি মেইলের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের কাছে অভিযোগ আসে। অভিযোগে বলা হয়, ওই বিভাগের এক শিক্ষার্থীর সঙ্গে শিক্ষক কাজী এম আনিছুল ইসলামের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। তিনি তাঁকে একাধিকবার প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে সহযোগিতা করেছেন। মেইলে সেই শিক্ষার্থীর করা অভিযোগের সপক্ষে পর্যাপ্ত নথিপত্রও যুক্ত করা হয়। এ ঘটনায় ১২ মার্চ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে তাকে বাধ্যতামূলক ছুটিতে প্রেরণ করে একটি তদন্ত কমিটি গঠন করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর